নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। এদিন সন্ধে থেকে তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে।
হৃদপিণ্ডে ২ দিন আগেই স্টেন্ট বসানো হয়েছিল। আজ সন্ধেবেলা সেই স্টেন্টেই সমস্যা দেখা দেয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পুজোর পর থেকেই অসুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ২৪ অক্টোবর কিছু শারীরিক পরীক্ষার জন্য তিনি এসএসকেএম হাসপাতালে যান। ডাক্তারবাবুরা সেদিনই তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
রাজ্য রাজনীতিতে ইন্দ্রপতন, দীপাবলির আলো নিভিয়ে চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায়
সেদিন থেকেই উডবার্ন ওয়ার্ডে চিকিত্সা চলছিল বর্ষীয়ান এই নেতার। সুব্রতবাবুর সিওপিডির সমস্যা অনেক দিনের। পুজোর মধ্যে সেটাই আরও কিছুটা গুরুতর হয়ে ওঠে। ভর্তি হওয়ার কয়েকদিন পর সুব্রতবাবুকে বাইপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছিল।



