নজরবন্দি ব্যুরোঃ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী এবং নুসরত জাহান। শুধু তাঁরা নয় তাঁদের সাথে সাথে তাঁদের ছোট্ট দুই ছেলেও অত্যন্ত জনপ্রিয়। যারা এক কোথায় স্টারকিড নামে পরিচিত। সম্প্রতি তাঁদের একসঙ্গে দেখা মিলল। ছবি প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল।


পরিচালক রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর একমাত্র পুত্র সন্তান ইউভান এবং টলি তারকা যশ এবং নুসরতের একমাত্র সন্তান ঈশান। দুজনের বয়সের মধ্যে ফারাক ও খুব সামান্য। তবে জনপ্রিয়তার দিক থেকে ইউভান অনেক এগিয়ে কারণ শুভশ্রী এবং রাজ তাঁদের সন্তানকে প্রকাশ্যে আনলেও নুসরাত এবং যশ তাঁদের সন্তানের মুখ এখনও প্রকাশ্যে আনেন নি তেমন ভাবে।

সম্প্রতি শুভশ্রীর বাড়ি গিয়েছিলেন নুসরাত। দুই অভিনেত্রী তাঁদের সন্তানদের কোলে নিয়ে বারান্দার দৃশ্য উপভোগ করতে করতে গল্প করতে ব্যাস্ত ছিলেন। দুজনের কোলেই ছিল তাঁদের নিজ নিজ পুত্র। সেই আকর্ষণীয় দৃশ্যই ক্যামেরা বন্দী করেছেন স্বয়ং রাজ। এবং ক্যাপশনে লিখেছেন কে বলুন তো?


ইউভান-ঈশান একসঙ্গে ধরা দিলো, দেখেছেন সেই ভাইরাল দৃশ্য!

যদিও নাম প্রকাশ্যে না আনলেও অনুরাগীদের চিনতে কোন সমস্যা হয়ে নি। তাঁরা নিমেষের মধ্যেই তাঁদের চিনে ফেলেছে। মুখ প্রকাশ্যে না আনলেও নুসরাতের সাইড ফেস দেখে সবাই আন্দাজ করে ফেলেছেন ওই বাচ্চা আর কেউ নয় ঈশান।







