Raj-Subhashree: মুক্তি পেল ইন্দুবালা ভাতের হোটেল-এর পোস্টার, প্রথম লুকেই চমকে দিলেন শুভশ্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুক্তি পেল ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিনেমার পোস্টার। শুভশ্রীর প্রথম লুক প্রকাশ্যে আসতে না আসতেই চমকে গেলেন সবাই। মঙ্গলবার সিরিজের পোস্টার রিলিজের পর সেই উৎসাহ আরও দ্বিগুণ হল। এটি দিয়েই ওটিটি-তে ডেবিউ অভিনেত্রীর। দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya)-র পরিচালনায় ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখলেন তিনি।

আরও পড়ুন: নিয়োগ-দুর্নীতিতে গ্রেফতার সুবীরেশ, সব দায় পার্থর, লজ্জিত সৌগত!

শুভশ্রীর এই কাজ নিয়ে উৎসাহ তো ছিলই। তবে তা আরও বেড়ে যায় পোস্টার দেখে। রাজ-পত্নীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সিরিজের পোস্টারে সবথেকে বড় চমক হল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের লুক। মাথার চুল সব সাদা, চোখে চশমা, চামড়া কুঁচকে গিয়েছে একেবারে বিধবা বৃদ্ধার বেশে শুভশ্রী। অভিনেত্রীর এই লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, আরও একটা মাস্টারপিস আসতে চলেছে।

মুক্তি পেল ‘ইন্দুবালা ভাতের হোটেল' পোস্টার, প্রথম লুকেই চমকে দিলেন শুভশ্রীর
মুক্তি পেল ইন্দুবালা ভাতের হোটেল-এর পোস্টার, প্রথম লুকেই চমকে দিলেন শুভশ্রীর

শুভশ্রীর লুক শেয়ার করে রাজ চক্রবর্তী ভরিয়ে দিলেন বউকে প্রশংসায়। লিখলেন, ‘নিজেকে ভেঙে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ পঁচাত্তর বছর বয়সী একজন মহিলার চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই৷ হ্যাটস অফ গোটা টিমকে। জানি খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম৷’

মুক্তি পেল ইন্দুবালা ভাতের হোটেল-এর পোস্টার, প্রথম লুকেই চমকে দিলেন শুভশ্রীর

Untitled 1 copy

শুভশ্রীর পোস্টে প্রশংসা করেছেন মিমি চক্রবর্তী। এই দুই নায়িকার সম্পর্কের শীতলতার কথা টলিউডে কারও অজানা নয়। কিন্তু ইউভানের জন্মের পরে তাঁকে শুভেচ্ছাবার্তা ও উপহার পাঠিয়েছিলেন মিমি। আর এখন, শুভশ্রীর ছবিতে মিমি লিখেছেন, ‘দারুণ’। তবে কেবল মিমি নন, শুভশ্রীর এই লুককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনিন্দিতা বসু, ইমন চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, দেবলীনা কুমার, ঋতাভরী চক্রবর্তী ও অন্যান্যরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত