বছর নষ্ট করে দিতে হবে মাধ্যামিক, নতুন রেজিস্ট্রেশনের নিয়ম নিয়ে আতঙ্কে পড়ুয়ারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছর নষ্ট করে দিতে হবে মাধ্যামিক, নতুন রেজিস্ট্রেশন নিয়ম নিয়ে আতঙ্কে পড়ুয়ারা । করোনা পরিস্থিতিতে এবছর শিক্ষাব্যবস্থা চরম হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাধ্যামিক উচ্চমাধ্যামিক থেকে কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত ক্ষেত্রেই চরম হারে প্রভাব ফেলেছে এই অতিমারি। অনলাইন সুবিধার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ক্লাস ও পরীক্ষা চালানো হলেও স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষাব্যাবস্থায় আগের গতি এখনও ফেরান যায়নি।

আরও পড়ুনঃদুই রাজ্যের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জেরে অসম- মিজোরাম সীমান্তে তীব্র উত্তেজনা, হস্তক্ষেপ কেন্দ্রের।

এমন অবস্থায় ছাত্র ছাত্রীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্য সরকারের নিয়ে আসা মাধ্যমিকের নতুন রেজিস্ট্রেশন নিয়মাবলী।বছর নষ্টের চিন্তাধারা দানা বেঁধেছে একাধিক ছাত্রছাত্রীর মনে। নতুন নিয়মে কোনও পরীক্ষার্থী ১৩ বছর পূর্ণ না হলে রেজিস্ট্রেশন করতে পারবে না। অনেকেই রয়েছে কম বয়সে পড়াশুনা করে। তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। নতুন নিয়ম মোতাবেক বছর নষ্ট করে পরের বছর পরীক্ষা দিতে হতে পারে।

করোনা পরিস্থিতিতে এই নতুন নিয়ম উদ্বেগ বাড়িয়েছে ছাত্রছাত্রীদের মনে যে নিয়মে বলা হয়েছে ৩১ অক্টোবের মধ্যে ১৩ বছর না হলে তারা বসতে পারবে না সামনের মাধ্যমিক পরীক্ষায়। দেখা যাচ্ছে ২০০৭ সালে ৩১ অক্টোবরের পর যে সব ছাত্র ছাত্রী জন্ম গ্রহণ করেছে তাদের রেজিস্ট্রেশন ফর্ম ভরতে এবং পরীক্ষায় বসতে দেওয়া হবে না।এই নতুন নিয়ম নিয়ে অভিযোগ এসেছে মধ্যশিক্ষা পর্ষদে।

বছর নষ্ট করে দিতে হবে মাধ্যামিক, নতুন রেজিস্ট্রেশন নিয়ম নিয়ে আতঙ্কে পড়ুয়ারা ।তবে সেদিকে কতটা কর্ণপাত করবে পর্ষদ তা নিয়ে আশঙ্কা রয়ে যাচ্ছে।  রেজিস্ট্রেশনেরর শেষ তারিখ ১৫ ডিসেম্বর। স্কুল গুলিতে পৌঁছে গিয়েছে রেজিস্ট্রেশন ফর্ম। এখন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পর্ষদ কোন ব্যাবস্থা গ্রহন করে কিনা সেদিকেই তাকিয়ে পড়ুয়ারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন