ATK Mohun Bagan FC : আটকে গেল এটিকে, জয় অধরা বাগানের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিগত বছরের  মতই এবছর কেরালা কে ব্যাপক ব্যবধানে হারিয়ে নিজেদের আইএসএল অভিযান শুরু করেছিল স্প্যানিশ বসের এটিকে মোহনবাগান। তবে ডার্বি পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ও মুম্বই ম্যাচ থেকেই তাল কাটে প্রবীর-প্রীতমদের। সেইম্যচে ব্যাপক ব্যবধানে পরাজিত হওয়ার পরে জামশেদপুর এফসির কাছেও পরাজিত হতে হয় সবুজ-মেরুন ব্রিগেড কে।

আরও পড়ুনঃ শৃঙ্খলাবদ্ধ ও সম্পূর্ণ ফিট, এটাই হল দ্রাবিড় জামানার জাতীয় দলে সুযোগের মুল মন্ত্র

সেই ধারা থেকে বেড়িয়ে আসার পরিকল্পনা থাকলেও আজ ফের চেন্নাইন এফসির কাছে আটকে যেতে হয় রয়কৃষ্ণাদের। পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রথমটা ভালোই শুরু করেছিল রয়কৃষ্ণারা। সেইমত ম্যাচের মাত্র ১৮ মিনিটের বয়সেই লিস্তন কোলাসর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় এটিকে-মোহনবাগান।

তবে প্রথমার্ধ ফুরনোর আগেই গোলের মুখ খুলে ফেলে চেন্নাইন। সেইমত প্রথমার্ধের শেষের আগেই প্রায় ৪৫ মিনিটের মাথায় কোমানের পা থেকে গোল তুলে নিয়ে ১-১ ব্যবধানে চলে আসে চেন্নাইন এফসি। তবে পরবর্তীতে একাধিক বার সুযোগ তৈরি হলেও গোল করতে অসমর্থ থাকে দুই দল। যারফলে কার্যত ১ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয় হাবাস ব্রিগেড কে।

আটকে গেল এটিকে, জয় অধরা হাবাস ব্রিগেডের  

ISL: ATK Mohun Bagan outplay Kerala Blasters in opener | ISL News |  Onmanorama
আটকে গেল এটিকে, জয় অধরা বাগানের

তবে এসবের মাঝেই ফিজি তারকা রয়কৃষ্ণা কে ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শোনা যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচের দরুন আগামী বছরের শুরুতেই বাগান শিবির ছেড়ে নিজের দেশে রওনা দেবেন কৃষ্ণা। তাই এই পরিস্থিতিতে তাঁর দলে না থাকায় কিছুটা হলেও যে প্রভাব পড়বে আইএসএলের পরবর্তী লেগে তা কিন্তু বলাই চলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত