Earthquake: জোরাল ভূমিকম্প আফগানিস্তানে, কাঁপল দিল্লি সংলগ্ল এলাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। আর তার প্রভাব পড়ল জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি-সহ সংলগ্ন NCR অঞ্চলে। রবিবার সকালে যখন নতুন সংসদ ভবন উদ্বোধন হচ্ছে, সেই সময়ই কেঁপে ওঠে রাজধানী-সহ সংলগ্ন অঞ্চল।

আরও পড়ুন: সংসদ ভবন অভিযানে কুস্তিগীরদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, নিন্দায় সরব মমতা

যদিও নতুন সংসদ ভবন ভূমিকম্প-রোধক এবং দিল্লি ও সংলগ্ন অঞ্চলে কম্পনের তীব্রতা কম থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের ফৈয়াজবাদের দক্ষিণ-পূর্ব থেকে ৭০ কিলোমিটার দূরে।

26 15

সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান, শ্রীনগর এবং জম্মু-কাশ্মীরের পুঞ্চ, দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়েও।

জোরাল ভূমিকম্প আফগানিস্তানে, কাঁপল দিল্লি সংলগ্ল এলাকা

25 17

প্রসঙ্গত, মাস দুয়েক আগেই, গত ২১ মার্চ জোরাল ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৭.৭। ওই ভূমিকম্পেরও উৎসস্থল ছিল পড়শি দেশ আফগানিস্তান। দীর্ঘ কয়েক সেকেন্ড ধরে কম্পনের পর বেশ কয়েকবার আফটার শক হয়।

27 17

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত