বিদেশী ক্রিকেটারদের নিয়ে কড়া নিয়ম আসছে IPL-এ, বৈঠকে মাথা গরম করলেন শাহরুখ

IPL25: আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফ্রাঞ্চাইজি মালিকরা অনুরোধ করেছেন সেই সমস্ত ক্রিকেটারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বুধবার আইপিএলের সমস্ত ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক ছিল বোর্ডের৷ সেই বৈঠকে কি পুরো বদলে যাবে আইপিএলের খোলনলচে, আইপিএল ২০২৫ -র নিলামে কি ফের মেগা অকশন বা মেগা নিলাম হবে এই সব কিছুর দিকেই নজর ছিল সকলের৷ কিন্তু সেই মিটিংয়ে শিরোনাম ছিনিয়ে নিলেন কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান৷

কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক এবং বলিউড সুপারস্টার শাহরুখ খান বুধবার মুম্বইতে বিসিসিআই সদর দফতরে আইপিএল মালিকদের মিটিং চলাকালীন প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের সহ-মালিক নেস ওয়াদিয়ার সঙ্গে উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়েন৷ সর্বভারতীয় একটি খেলার সংস্থা ক্রিকবাজের প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে৷ অপর দিকে বিদেশি ক্রিকেটারদের জন্য কড়া নিয়ম আসতে চলেছে আইপিএলে।

ফ্রাঞ্চাইজি মালিকদের কথায়, অনেক ক্ষেত্রেই দেখা গেছে, বেশ কিছু ক্রিকেটার নির্দিষ্ট কারণ ছাড়াই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন। সেই তালিকায় অতীতে বেন স্টোকস, জোফ্রা আর্চার, জেসন রায়রা ছিলেন। ফ্রাঞ্চাইজির দাবি, এভাবে উপযুক্ত কারণ না দেখিয়ে নিলামের পর আচমকা বিদেশি ক্রিকেটাররা নাম তুলে নেওয়ায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে।

ভুগতে হয়েছে দলগুলিকে। তাই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফ্রাঞ্চাইজি মালিকরা অনুরোধ করেছেন সেই সমস্ত ক্রিকেটারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার। প্রয়োজনে সেই সমস্ত ক্রিকেটারদের আইপিএল থেকে নির্বাসনের দাবিও তুলেছে ফ্রাঞ্চাইজিগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন