আধার কার্ড (Aadhar Card) ইস্যুতে জারি কেন্দ্র-রাজ্য সংঘাত। বাংলার বেশ কয়েকজনের আধার লিঙ্ক কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ রাজ্য সরকারের। সোমবার নবান্ন থেকে কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, এই সবই বিজেপির চক্রান্ত। সঙ্গে এও জানালেন, আধার কার্ড বাতিল হয়ে থাকলে রাজ্য সরকারের তরফে বিকল্প কার্ডের ব্যবস্থা করা হবে। এছাড়া, অভিযোগ জানানোর জন্য একটি নতুন পোর্টালও চালু করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: শুভেন্দুকে ছাড়পত্র হাই কোর্টের, এবার সন্দেশখালি যেতে পারবেন তিনি, তবে রয়েছে কিছু শর্তও!
সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে খবর আসে, বেশ কয়েকজনের আধার (Aadhar Card) বাতিল হয়েছে। এর পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কারণ, কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন লোকসভা নির্বাচনের আগে চালু হবে সিএএ। সেই কারণেই কী আধার বাতিল করছে কেন্দ্র? স্বাভাবিকভাবেই ওঠে প্রশ্ন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “যাঁদের আধার (Aadhar Card) বাতিল হয়েছে তাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য। ব্যাঙ্ক বা অন্য কাজে কারও সমস্যা হবে না। আমরা একটা পোর্টাল চালু করেছি। সেখানে আধার (Aadhar Card) বাতিল হলে অভিযোগ জানানো যাবে। বিজেপি পরিকল্পনা করেই আধার নিষ্ক্রিয় করেছে। গরিব মতুয়াদের ক্ষেত্রে বেশি হয়েছে। আসলে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরের লক্ষ্যেই এ সব করা হয়েছে। কিন্তু রাজ্যে কোনও ভাবেই তা হতে দেব না।’’

আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার? চালু নয়া পোর্টাল, কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতার
অন্যদিকে, আধার (Aadhar Card) নিয়ে প্রথম থেকেই বিপাকে কেন্দ্র সরকার। সোমবার একটি বৈঠকে বসেন অমিত শাহ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই বৈঠকের পর শান্তনু জানিয়েছেন, “কেবলমাত্র প্রযুক্তিগত ত্রুটির জন্য এটা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করা হবে।”




