নির্দেশ এসেছে আদালত থেকে, ভোট পরবর্তী হিংসা নিয়ে তৎপর রাজ্য পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নির্দেশ এসেছে আদালত থেকে, যেখানে বিরোধী দল থেকে কেন্দ্রীয় টিম সকলেই বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট দিয়েছে, সেখানে রাজ্য সরকার চুপ কেনো, প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। আর তার পরে নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ। তড়িঘড়ি জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি।

আরও পড়ুনঃ কাটমানির কথা বলে দলের ধমকে মুখে কুলুপ মনোরঞ্জনের, কটাক্ষ লকেটের।

নির্দেশ এসেছে আদালত থেকে, ভোটের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে চলে আসা ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে বিজেপি। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে বঙ্গে এসেছে একাধিক কেন্দ্রীয় টিম। খতিয়ে দেখে রিপোর্ট দিয়েছে। তবে জয়ের দুমাস পরেও রাজ্যে কমেনি রাজনৈতিক হিংসা। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্শিতে বসেই মমতা হিংসা নিয়ে কড়া বার্তা দিলেও, বিজেপির দাবি দুমাস পরেও এখনো অত্যাচারে ঘরছাড়া বহু, নিহত হয়েছেন অনেক বিজেপি কর্মী।

এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে এসে যাদবপুরে আক্রমণের মুখে পড়েন কমিশনের এক সদস্য। গোটা ঘটনায় পুলিশের কোন সক্রিয় ভূমিকা নেই কেনো সেই প্রশ্ন তুলেছে আদালত। তার পরেই নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্ট তৈরিতে কেন্দ্রীয় টিমকে সহায়তা করতে।

সঙ্গে ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চ গত পরশুই ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে FIR দায়ের করার নির্দেশ দিয়েছিল পুলিশকে। সেসবের পর আর কোনো সময় নষ্ট করেননি রাজ্য পুলিশের ডিজি। তড়িঘড়ি ভার্চুয়াল বৈঠক সেরেছেন জেলার পুলিশ সুপারদের সঙ্গে। সঙ্গে অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেছেন বলেই সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন