সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের! কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কমিশন! রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত নির্বাচন! হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত! মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ জানান, পশ্চিমবঙ্গের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই করা হবে ভোট। অর্থাৎ খারিজ হয়ে গেল রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের আর্জি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও বিতর্ক বাড়িয়ে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন

মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে পঞ্চায়েত শুনানি শুরু হলে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে! শুনানি শুরু হলে বিচারপতি বলেন, “পঞ্চায়েতে আপনারা পাঁচ রাজ্য থেকে পুলিশ চেয়েছেন। আর অন্যদিকে হাইকোর্ট রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলেছে। খরচ তো কেন্দ্র দেবে। তাহলে আপনাদের অসুবিধা কোথায়?” এরপরের প্রশ্নের মুখে পড়ে রাজ্যের আইনজীবী জানান, “রাজ্যের পুলিশ যথেষ্ট সমর্থ। প্রথম থেকেই পুলিশ সহযোগিতা করেছে। কিন্তু রাজ্যে পুলিশকর্মী কম থাকায় অন্যরাজ্য থেকে পুলিশ চাওয়া হয়েছে। যার দরুন সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা ভাবলে আগের সমস্ত পরিকল্পনা বদল করতে হবে। যার ফলে নির্বাচনের মুখে সমস্যার মুখে পরতে হবে।”

কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ নয়
কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ নয়

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিরোধী দল। মনোনয়ন পর্বে রাজ্যজুড়েই অশান্তির খবর সামনে এসেছে। ভাঙড়, মিনাখা সহ একাধিক এলাকায় কার্যত সন্ত্রাস চোখে পড়েছে। এরই মধ্যে এদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য ও কমিশন।

কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ নয়

অন্যদিকে, হাইকোর্টের নির্দেশের পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই। এরপরই আদালত অবমাননার মামলা দায়ের করতে ফের কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মনোনয়নপত্র জমা থেকে কাউন্টিং, সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি এবং সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছিল আদালত, কমিশন সেই নির্দেশও মানেনি বলে অভিযোগ। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ নয়

কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ নয়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর