কলকাতার তিন প্রধানকে এবার সম্মান প্রদর্শন রাজ্য সরকারের! উদ্যোগ খোদ মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতার তিন প্রধানকে সম্মান প্রদর্শন করতে চলেছে রাজ্য সরকার। ইস্টবেঙ্গল, মহামেডান, মোহনবাগানকে এবার রাজ্য সরকারের তরফ থেকে বঙ্গবিভূষণ দেওয়া হবে। শুক্রবারই রাজ্য সরকারের তরফে সরকারি বিবৃতিতে জানিয়ে দেওয়া হল,

আরও পড়ুনঃ কেন মানা হয়নি অভিষেকের দাওয়াই? পার্থ গ্রেফতারের পর দলের অন্দরে উঠছে প্রশ্ন

আগামী ২৫ জুলাই নজরুল মঞ্চে তিন ক্লাবকে সংবর্ধিত করা হবে। এই নিয়ে চিঠি পাঠিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। মোহনবাগানকে পাঠানো চিঠিতে লেখা আছে, ‘মোহনবাগান ক্লাব বাঙালির কাছে এক আবেগের নাম। শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ধারায় মোহনবাগানের অবদান অনস্বীকার্য। মোহনবাগান ক্লাব শুধু বাঙালির কাছে নয়, সমস্ত ভারতবাসীর কাছে গৌরবের স্থান দখল করেছে।

অপর দিকে মহামেডানকে পাঠানো চিঠিতে রাজ্য সরকারের তরফে লেখা হয়েছে, “বাংলার ক্রীড়াক্ষেত্রে মহামেডান স্পোর্টিং এক বিশেষ নাম। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সঙ্গে একই স্বরে উচ্চারিত হয় মহামেডান স্পোর্টিংয়ের নাম। ক্রীড়াক্ষেত্রে মহামেডান স্পোর্টিং বাঙালি তথা সমগ্র ভারতবাসীর হৃদয়ে গৌরবের স্থান দখল করে রয়েছে।”

কলকাতার তিন প্রধানকে এবার সম্মান প্রদর্শন রাজ্য সরকারের! উদ্যোগ খোদ মুখ্যমন্ত্রীর

তবে সাধারণত প্রখ্যাত ব্যক্তিদের দেওয়া হয় এই স্বীকৃতি। এই প্রথম কোনও প্রতিষ্ঠানকে বঙ্গবিভূষণ দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন