BJP: মিঠুনেও হলনা কাজ, পঞ্চায়েত ভোটের আগে বুথ কমিটি চূড়ান্ত করতে ডাহা ফেল রাজ্য বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ কমিটি চূড়ান্ত করতে উদ্যোগী হয়েছিল বিজেপি। আর পঞ্চায়েত ভোটকে সামনে রেখে গত ১২ থেকে ২৫ মার্চ রাজ্য জুড়ে বুথ সশক্তিকরণ কর্মসূচি নিয়েছিল বিজেপি। কিন্তু সেখানে একেবারেই সফল হতে পারল না রাজ্য বিযেপি।

আরও পড়ুনঃ ‘..ঈশ্বর এত ভাল শরীর দিয়েছেন’, মেয়েদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার, পাল্টা তৃণমূল

চলতি বছরের শুরুতে গত জানুয়ারি মাসে দলের জেলা, মণ্ডল সভাপতিদের চিঠি পাঠিয়ে সংগঠনের পরিস্থিতি জানতে চায় রাজ্য। জেলা থেকে বুথ স্তর পর্যন্ত কমিটি চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়। ফেব্রুয়ারিতে রাজ্যে এসে ১২ থেকে ২৫ মার্চ, রাজ্যব্যাপী বুথ সশক্তিকরণ কর্মসূচি করে বুথ কমিটি চূড়ান্ত করতে বলেন নাড্ডা।

18 4

গত বুধবার বিধাননগরে দলীয় কার্যালয়ে এক বৈঠকে বুথ সশক্তিকরণ কর্মসূচির ফলাফল নিয়ে আলোচনা হয়। আর সেখানেই উঠে এসেছে রাজ্য বিজেপির করুণ চিত্র। সার্বিক ভাবে পেশ করা রাজ্যওয়াড়ি রিপোর্টে দেখা গিয়েছে, প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ বুথে পৌঁছতেই পারেনি দল। একাধিক জেলা থেকে পাঠানো রিপোর্ট পর্যালোচনা করে দেখা গিয়েছে, সাকুল্য ৩০ থেকে ৪০ শতাংশ বুথে পূর্ণাঙ্গ বুথ কমিটি গড়া ও তাকে সক্রিয় করার কাজ হয়েছে।

19 4
মিঠুনেও হলনা কাজ, পঞ্চায়েত ভোটের আগে বুথ কমিটি চূড়ান্ত করতে ডাহা ফেল রাজ্য বিজেপি

জেলা ওয়াড়ি এই রিপোর্ট দেখে ক্ষুব্ধ হন রাজ্যের বুথ সশক্তিকরণ কর্মসূচির দায়িত্বে থাকা যূগ্ম সাধারণ সম্পাদক সংগঠন, সতীশ ধন্ড ও কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডে। মিঠুন চক্রবর্তীর মতো তারকাদেরও জেলায় জেলায় পাঠানো হয়েছিল দলীয় কর্মীদের উৎসাহিত করতে।

মিঠুনেও হলনা কাজ, পঞ্চায়েত ভোটের আগে বুথ কমিটি চূড়ান্ত করতে ডাহা ফেল রাজ্য বিজেপি

20 2

কিন্তু, তারপরেও আশানুরূপ কোনও ফল কেন হল না তা নিয়ে এ দিনের বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের তোপের মুখে আবার পড়তে হয় রাজ্যকে। ফলে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য বিজেপির অবস্থা যে খুব একটা ভাল না তা বোঝার জন্য কোন বিশেষজ্ঞের প্রয়োজন হবে না বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর