লকডাউনে বন্ধ থাকবে রাজ্যের বিমান পরিষেবাও, বুকিং বাতিল বিমান সংস্থাগুলি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  রাজ্যে ক্রমাগত সংক্রমণ বাড়তে থাকায় সপ্তাহে দু’দিন কড়া লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। তার প্রথমদিন অর্থাত্‍ গতকাল রাজ্যজুড়ে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। এই লকডাউন যাতে আরও ব্যাপকভাবে করা যায়, তার জন্য লকডাউনের দিন বিমান পরিষেবা বন্ধ রাখার আবেদন করা হয়েছিল রাজ্যের তরফে। সেই আবেদন মানা হয়েছে।

আরাও পড়ুনঃ এবার প্রায় ৬ হাজার স্টপেজ বাতিলের পথে রেল, কাজ হারাবেন প্রায় ৮ হাজার কর্মী!

আগামী দুই লকডাউনের দিনে কলকাতা থেকে সমস্ত যাত্রীবাহী বিমান বন্ধ থাকবে। তবে ওই দুই দিন পণ্যবাহী বিমান ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বিমানের জন্য খোলা থাকবে বিমানবন্দরের কিছু অংশ। তবে যাঁরা ইতিমধ্যেই বিমানের টিকিট কেটেছেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে নাকি অন্য কোনও দিনে বিমানের ব্যবস্থা করা হবে সেটা নিয়ে রয়েছে ধন্দ ছিল। কন্তু মন্ত্রক পরিষেবা স্থগিতের নির্দেশ দিতেই বিমান সংস্থাগুলি যাত্রীদের বুকিং বাতিল করতে শুরু করে।

এসএমএস এবং ই-মেল মারফত টিকিট বাতিলের কথা জানানো হয় যাত্রীদের। কিন্তু টিকিট বাতিল হলে টাকা ফেরত পাওয়া যাবে না কি বিকল্প কোনো ব্যবস্থা করা হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। বিমানবন্দর সূত্রে খবর, পূর্বনির্ধারিত তালিকা অনুয়ায়ী ২৫ জুলাই কম-বেশি ৫০টি এবং ২৯ জুলাই ৪২টি বিমান ওঠা-নামার কথা ছিল। সবগুলিই বাতিল করা হয়েছে। স্বাভাবিক ভাবেই বিমানগুলির যাত্রীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এমনতিতে দেশব্যাপী লকডাউনের সময় বাতিল হওয়া বিমানের টাকা ফেরত দেওয়া নিয়ে জটিলতা এখনও অব্যাহত। তবে বিমান সংস্থাগুলি একই সঙ্গে রাজ্য প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ করেছে। লকডাউনের আগাম তারিখ জানানোর আবেদন জানিয়েছে তারা। কোন কোন দিন লকডাউন থাকবে, তা আগেভাগে জানানো হলে যাত্রী-দুর্ভোগ কমবে বলে তারা দাবি করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত