নজরবন্দি ব্যুরো: বাংলার বিধানসভা নির্বাচন ঠিক কোন পদ্ধতিতে কিভাবে কোন দফায় কবে হবে ঠিক হয়েগেছে সবকিছু। নিশ্চিদ্র পাহারায় এবং সুষ্ঠ নির্বাচন করার লক্ষ্যে একাধিক নিয়ম কানুন জারি করেছে নির্বাচন কমিশন। যেকোনো বেনিয়ম দেখে পালি করে কমিশনে নালিশ জানাচ্ছে রাজনৈতিক দলগুলি। কমিশন রিপোর্ট চাইছে তড়িঘড়ি করে। এই অবস্থায় শোকজের মুখে খোদ নির্বাচন কমিশনের কর্মীরাই। রাজ্যের প্রায় সব কেন্দ্রের প্রার্থীরাই জোরকদমে শুরু করেছে নির্বাচনী প্রচার।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হবার ঘটনার তদন্তে এবার CID
এবারের নির্বাচনে পাল্লা দিয়ে টলি তারকাদের প্রার্থী করেছে তৃণমল বিজেপি। উদ্দেশ্য যাই হোক না কেনো, বা ভোট ব্যাংকের ফলাফল যাই আসুক, এই মুহুর্তে তারকা প্রার্থীদের প্রচারে জনসমাগম হচ্ছে লক্ষ্যনীয়। টিভির ওপারে দেখা প্রার্থীদের হাতের কাছে দেখে অভিভূত সাধারণ মানুষ। এবারের একঝাঁক টলিতরকা প্রার্থীর মধ্যে অন্যতম হলেন যশ দাশগুপ্ত। বিজেপির হয়ে চণ্ডিতলা থেকে লড়বেন তিনি। ইতিমধ্যেই জোর কদমে শুরু করেছেন নিজের প্রচার।
আর পর্দার প্রার্থীকে সামনে পেয়ে আপ্লুত সাধারণ জনগণের সঙ্গে সেলফি তুলে ফেললেন খোদ নির্বাচন কমিশনের কর্মীরা। একদিকে যখন নির্বাচনের একাধি ক নিয়ম কানুন লাঘু করছে কমিশন, সেই পরিস্থিতিতে প্রার্থীর সঙ্গে সেলফি তোলায় শোকজের মুখে ওই কর্মীরা। শনিবার যশের মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল, আর সেখানে গিয়ে আপ্লুত কমিশনের কর্তারা আবদার করে বসেন সেলিব্রিটির সঙ্গে সেলফি তোলার। সেই আবদার মেটান প্রার্থীও। আর এই ঘটনার পরেই কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে তৃণমূল।
এমনিতেও আগেও একাধিক ঘটনায় কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এনেছিল তৃণমূল। শ্রীরামপুরের তৃণমূলের পক্ষ থাকে অভিযোগ উঠেছে, কিভাবে নির্বাচন কমিশনের কর্মীরা কোনো একটি দলের প্রার্থীর সঙ্গে ছবি তুলতে পারেন? সেখানের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী জানিয়েছেন এখনো লিখিত অভিযোগ পাননি, তবে সেরকম হলে শোকজ করা হবে ওই কর্মীদের।



