নজরবন্দি ব্যুরোঃ গত ১০ মার্চ নন্দীগ্রামে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার সেই ঘটনার জন্য ভোট মুখি রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। ২ দিন কলকাতার এস এস কে এম এ ভর্তি ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি কিছুতা জোর করেই হুইলচেয়ারে করে বাড়ি ফিরেছিলেন এবং তারপর থেকে হুইলচেয়ারে বসেই তিনি রাজ্য জুরে সভা করছেন।
আরও পড়ুনঃ ভোটের আগে শেষ সানডে, একই সাথে প্রচারে মমতা-অভিষেক ও মোদি-অমিত।
আর ঐ ঘটনার এবার তদন্ত করবে সিআইডি। এর জন্য সাত সদস্যের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করা হয়েছে। রবিবার সিটের সদস্যরা যেতে পারেন নন্দীগ্রাম। ঘটনাস্থল পরিদর্শন করা ছাড়াও কথা বলতে পারেন ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।সিআইডির একটি সূত্র জানিয়েছে,
একদিকে যেমন ঘটনাস্থল পরীক্ষা ও ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলা হবে তেমনি কথা বলা হবে ওইদিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সঙ্গেও। পরীক্ষা করা হবে গাড়িটিও।



