দাবি বেতন বৃদ্ধির, নবান্ন’র দুয়ারে বিক্ষোভ শিক্ষিকাদের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দাবি বেতন বৃদ্ধির, আর নিজেদের দাবি নিয়ে গত কয়েক মাস ধরে টানা আবেদন, প্রতিবাদ, বিক্ষোভ দেখিয়েছেন SSK ও MSK-র  শিক্ষকরা। তাঁদের দাবি গত ৮ বছরে বেতন বাড়েনি তাঁদের, এবার প্রাথমিক ও উচ্চপ্রাথমিকের সমান বেতন করুক রাজ্য সরকার।

আরও পড়ুনঃ দুয়ারে সরকার-এর ক্যাম্পে ব্যাপক ভিড়, মালদহে পদিপষ্ট কমপক্ষে ৯

সেই দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে আগেও বহুবার বিক্ষোভ দেখাইয়েছেন তাঁরা। কিন্তু কোন লাভ হয়নি এতদিনে। গতকাল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের বিক্ষোভে উত্তাল হয়েছিল বিকাশ ভবন চত্বর। পোস্টার পড়েছিল ব্রাত্য বসু নিঁখোজ বলেও। তাঁদের বক্তব্য বহু দাবি দাওয়া নিয়ে বারবার পথে নামলেও শিক্ষা মন্ত্রীর নাগাল পাওয়া যাচ্ছে না কিছুতেই।

দাবি বেতন বৃদ্ধির, নবান্ন'র দুয়ারে বিক্ষোভ শিক্ষিকাদের
দাবি বেতন বৃদ্ধির, নবান্ন’র দুয়ারে বিক্ষোভ শিক্ষিকাদের

গতকালের বিক্ষোভের পর নিজেদের হকের লড়াইয়ে আজ নবান্নর দুয়ারে পৌঁছে গিয়েছেন তাঁরা। দাবি বেতন বৃদ্ধির, আর সেই দাবি এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানোর জন্য বুধবারের প্রশাসনিক বৈঠক শুরুর আগেই নবান্ন সভাঘরের ১০০ মিটার দূরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যারা।

দাবি বেতন বৃদ্ধির, নবান্ন'র দুয়ারে বিক্ষোভ শিক্ষিকাদের
দাবি বেতন বৃদ্ধির, নবান্ন’র দুয়ারে বিক্ষোভ শিক্ষিকাদের

তাঁদের বেতন বৃদ্ধি থেকে কোন কাজে তাঁদের সঙ্গে পরামর্শ না করা, বহু অভিযোগ নিয়ে মমতার দরজায় দাঁড়িয়ে শিক্ষকরা। তবে ১৪৪ ধারা জারি থাকা সত্বেও বেশ কয়েকশ জনের ভিড় জমানোতে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর