পুজোর আগেই খুশির খবর চাকরিপ্রার্থীদের জন্য। এবার কলকাতা হাই কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করল এসএসসি। প্রায় ১৪ হাজার পদে নিয়োগের জন্য প্যানেল প্রকাশ। চূড়ান্ত প্যানেলে সবাই চাকরি পাবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে এসএসসি। পুজোর আগেই শুরু হবে এই কাউন্সেলিং এর তৎপরতা। নিয়োগ বিজ্ঞপ্তির ৮ বছর পর অবশেষে প্রকাশিত হল এই প্যানেল।
আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য থেকে দেশ। বিচারের দাবিতে পথে নেমেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টরা। একই সাথে নিয়োগের দাবি ও বিচারের দাবি নিয়ে দিন কয়েক আগেই পথে নেমে ছিল চাকরি প্রার্থীরা। নিয়োগ দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দী। দুর্নীতির আধারে দুবেছে শিক্ষা থেকে স্বাস্থ্য। এবার তাই দ্রুত কাউন্সিলিংয়ের মাধ্যমে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করতে চায় স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার তাই কোর্টের নিরদেশেই অবশেষে প্যানেল প্রকাশ করল এসএসসি। ১-২ দিনের মধ্যেই কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি জারি করা হবে বলে খবর।
উচ্চ প্রাথমিকে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এরপর এই দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ দেওয়ার পাশাপশি নির্দেশ দিয়েছিল নিয়োগ নিয়েও। গত ২৮ অগস্ট ডিভিশন বেঞ্চের নির্দেশিকায় বলা হয়েছিল, চলতি বছরের ২১ নভেম্বরের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন কে শিক্ষক নিয়োগ করতে হবে ১৪০৫২ শূন্যপদে। সুতরাং হাতে রয়েছে মাত্র ২ মাস। এই ২ মাসেই যাবতীয় প্রস্তুতি সেরে নিয়োগের কাজ সম্পন্ন করতে হবে কমিশন কে।



