নজরবন্দি ব্যুরো: চলতি বছরটা শাহরুখের নামে, একথা বললে খুব একটা ভুল হবে না। ‘পাঠান’, ‘জওয়ান’-এর রেশ কাটতে না কাটতেই শাহরুখের আগামী ছবি ‘ডাঙ্কি’র জন্য উৎসাহী অনুরাগী মহল। আজ, ২ নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিনে মুক্তি পেল এই ছবির প্রথম টিজার। শাহরুখ-রাজকুমার হিরানি জুটি যে কামাল করবে তা আগে থেকেই ধরা ছিল। তবে আরও একটি চমক আছে ছবিতে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেল অভিনেতা ভিকি কৌশলকে।
আরও পড়ুন: ‘আপনাদের ভালবাসায় বেঁচে আছি’, জন্মদিনের সকালে ভক্তদের বার্তা শাহরুখের
২ নভেম্বর, বৃহস্পতিবার শাহরুখ খানের ৫৮ তম জন্মদিনে সকাল ১১ টায় ‘ডাঙ্কি’র টিজার মুক্তি পাওয়ার কথা ছিল। শাহরুখ খানের জন্মদিনে এই টিজ়ার ভক্তদের কাছে সবচেয়ে বড় উপহার। সামনে এল শাহরুখের লুক। অনেকেই ‘ফ্যান’ ও ‘জিরো’র লুকের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। তবে গল্পে তো নতুনত্ব থাকতেই হবে, রাজকুমার হিরানির ছবি বলে কথা। । শাহরুখ খান ও তাঁর পরিবার, যাঁদের স্বপ্নে লন্ডন। শাহরুখের বিপরীতে থাকছেন তাপসী পান্নু। এছাড়াও একটি চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল, যার চরিত্রের নাম সুখি। সকলের স্বপ্ন পূরণের ভার নিজের কাঁধে তুলে নেওয়া শাহরুখ ঠিক কোন কোন ঝুঁকি নিতে চলেছেন, তা নিয়েই ছবি গল্প বলে প্রাথমিকভাবে অনুমান করা যায়। এখন ভক্তদের অপেক্ষা ছবির পরবর্তী টিজারের।

জন্মদিনে শাহরুখের এক ঝলক পেতে তকাল রাত থেকেই মুম্বইয়ে মন্নতের বাইরে অভিনেতার অনুরাগীদের ভিড় দেখা গিয়েছে। ঘড়ির কাটা ১২-র ঘর ছুঁতেই উপস্থিত হন শাহরুখ। পরনে ডেনিম জিন্স, কালো রঙের টি-শার্ট, মাথায় কালো টুপি এবং চোখে চশমা। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে মন্নতের বাইরের রাস্তায় তখন গিজ গিজ করছে কেবল মানুষের মাথা। শাহরুখের জন্মদিনে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। প্রতি বছরের ২ নভেম্বরের দৃশ্যের কার্যত পুনরাবৃত্তি ঘটল এবারেও।

এরপরই আজ সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লিখেছেন, ‘আপনারা এত রাতে এসে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, এটা অবিশ্বাস্য। আমি নিছকই একজন অভিনেতা। আপনাদের সামান্য খুশী করতে পারলে আমার কাছে এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আপনাদের ভালবাসাতেই আমি বেঁচে আছি। আমাকে আপনাদের মনোরঞ্জন করার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সকালে দেখা হচ্ছে পর্দায় এবং পর্দার বাইরে।’
জন্মদিনে ভক্তদের ‘ডাঙ্কি’র টিজার উপহার দিলেন SRK, ছবিতে বাড়তি পাওনা ভিকি কৌশল










