11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 2:40 পূর্বাহ্ন
18 C
Kolkata

মুম্বই ছাড়লেন শাহরুখ, গন্তব্য বিদেশ! অযোধ্যায় আমন্ত্রিত নন কিং খান?

আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড তারকাদের। রণবীর কাপুর, রণদ্বীপ হুডা, আলিয়া ভট্ট সহ প্রমুখের কাছে পৌঁছে গিয়েছে নিমন্ত্রণ পত্র। এরইমধ্যে মুম্বই বিমানবন্দরে দেখা গেল শাহরুখ খানকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাত্র আর কিছু ঘণ্টা, তারপরই অবসান হতে চলেছে কয়েক দশকের অপেক্ষার। আগামীকাল, ২২ জানুয়ারি সোমবার অযোধ্যার রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে। গোটা দেশের কৌতূহল তুঙ্গে। এই বিশেষ কর্মযজ্ঞের সাক্ষী থাকতে দেশ বিদেশ থেকে বহু অতিথি আসছেন। আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড তারকাদের। রণবীর কাপুর, রণদ্বীপ হুডা, আলিয়া ভট্ট সহ প্রমুখের কাছে পৌঁছে গিয়েছে নিমন্ত্রণ পত্র। এরইমধ্যে মুম্বই বিমানবন্দরে দেখা গেল শাহরুখ খানকে (Shah Rukh Khan leaves Mumbai)। জানা যাচ্ছে, বিদেশ যাচ্ছেন তিনি। তবে কি কিং খানকে আমন্ত্রণ জানানো হয়নি।

মুম্বই ছাড়লেন শাহরুখ, গন্তব্য বিদেশ! অযোধ্যায় আমন্ত্রিত নন কিং খান?

আরও পড়ুন: এক দেশ এক নির্বাচনে খরচ কম, মোদী সরকারের যুক্তিতে প্রশ্ন, টাকার অঙ্ক শুনে চমকে যাবেন

শুক্রবার রাতে মুম্বই বিমানবন্দরে আসেন শাহরুখ খান। পরনে ছিল ডেনিম জিন্স, টি শার্ট, চোখে কালো সানগ্লাস। পাপারাজ্জিদের সামনে খোলামেলা ভাবেই ধরা দিলেন তিনি। কিছুক্ষণ পরই বিমানবন্দরে আসেন শাহরুখ পত্নী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং অভিনেতার দীর্ঘদিনের ম্যানেজার পূজা দাদলানিকেও। জল্পনা ছিল, পরিবার সমেত অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন শাহরুখ। তবে বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ব্যক্তিগত কাজেই বিদেশে যাচ্ছেন কিং খান। অনেকেরই ধারণা, পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশের বাইরে উড়ে গিয়েছেন তিনি। তবে এখনও নিশ্চিত কিছু নয়।

মুম্বই ছাড়লেন শাহরুখ, গন্তব্য বিদেশ! অযোধ্যায় আমন্ত্রিত নন কিং খান?
মুম্বই ছাড়লেন শাহরুখ, গন্তব্য বিদেশ! অযোধ্যায় আমন্ত্রিত নন কিং খান?

জানা গিয়েছে, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), অনুপম খের, অক্ষয় কুমার, রজনীকান্ত, প্রভাস, রজনীকান্ত, টাইগার শ্রফ, ধনুস,চিরঞ্জিবি, আয়ুষ্মান খুরানা, অজয় দেবগণ, আলিয়া ভট্ট (Alia Bhatt), রণবীর কাপুর (Ranbir Kapoor) সহ বলিউড ও দক্ষিণী তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু বলিউডের তিন সুপারস্টার খান অর্থাৎ শাহরুখ খান, সলমন খান (Salman Khan), আমির খানকে (Amir Khan) আমন্ত্রণ জানানো হয়েছিল কি না তা স্পষ্ট ছিল না। এরইমধ্যে শাহরুখ ও আমির মুম্বই ছাড়লেন। প্রসঙ্গত, আমির খান নিজের ছবির শুটিংয়ে একমাসের জন্য দিল্লি গিয়েছেন।

মুম্বই ছাড়লেন শাহরুখ, গন্তব্য বিদেশ! অযোধ্যায় আমন্ত্রিত নন কিং খান?

মুম্বই ছাড়লেন শাহরুখ, গন্তব্য বিদেশ! অযোধ্যায় আমন্ত্রিত নন কিং খান?

উল্লেখ্য, রাম মন্দিরে আমন্ত্রিত অতিথিদের জন্য রিটার্ন গিফটের বন্দোবস্ত করা হয়েছে। রাম লালার ছোট মূর্তি, কাঁচের বোতলে রাখা মন্দির প্রাঙ্গনের মাটি, রামের নামের গেরুয়া কাপড়, মন্দিরের ছবি সহ ৫০০ গ্রাম করে লাড্ডুর প্যাকেট দেওয়া হবে। এই লাড্ডুতে কোনও জল, তেল বা পরিশোধিত পণ্য ব্যবহার করা হবে না বলে জানা গিয়েছে। গরুর ঘি, চিনি, ব্যাসন এবং শুকনো ফল- মাত্র চারটি উপাদান দিয়ে তৈরি হবে লাড্ডু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading