আর জি কর কাণ্ডের মধ্যেই এবার পরিচালকের বিরুদ্ধে হেনস্থার বিস্ফোরক অভিযোগ শ্রীলেখার

Sreelekha Mitra: আমি এই ঘটনা কারও সঙ্গে শেয়ার করতে পারছিলাম না

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেরেলা রাজ্য চলচ্চিত্র অ্যাকাডেমির প্রধান, মালয়ালি পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর দাবি, রঞ্জিত তার সঙ্গে অসংযত আচরণ করেছেন। এমনকি তাকে অনুমতি ছাড়া স্পর্শও করেছেন।পরিচালক কেরল রাজ্য চলচ্চিত্র অ্যাকাডেমির প্রধান।সংবাদমাধ্যমকে শ্রীলেখা জানিয়েছেন, ‘পালেরি মণিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’-এর অডিশনের সময়ে তাঁকে যৌন হেনস্থা করেছেন পরিচালক রঞ্জিত।

অভিনেত্রী বলেন, “আমি এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। রঞ্জিত হঠাৎই আমাকে ডেকে নিয়ে গেলেন ওঁর শোয়ার ঘরের দিকে ছবির গল্প বলার জন্য। আমি ভাবলাম ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। ঘরটি বেশ অন্ধকার ছিল। আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলি নিয়ে খেলতে লাগলেন পরিচালক। আমরা মহিলারা পুরুষের স্পর্শের অর্থ বুঝি। আমার অস্বস্তি হচ্ছিল, কারণ আমার তেমন বন্ধুত্বও ছিল না ওঁর সঙ্গে। কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তার পরে তিনি আমার ঘাড়ে ও চুলে স্পর্শ করতে থাকেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই।”

এই ঘটনার রেশ ভয়ানক বলে জানিয়েছেন অভিনেত্রী। এই ঘটনার রেশ ভয়ানক বলে জানিয়েছেন অভিনেত্রী। তার কথায়, “আমি এই ঘটনা কারও সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। এই ঘটনার পরে আমি নিজের হোটেলে চলে যাই এবং খুব আতঙ্কে সারাটা রাত কাটাই। মনে হচ্ছিল, কেউ যদি এসে দরজায় কড়া নাড়ে। আমি দিনের আলো ফোটার অপেক্ষা করছিলাম।”

এই ঘটনার পরে তাকে কলকাতা ফেরার টিকিটের ব্যবস্থাও করে দেওয়া হয়নি বলে অভিযোগ শ্রীলেখার। অভিনেত্রীর এই অভিযোগের প্রতিক্রিয়া দিয়েছেন পরিচালকও। তিনি এই দাবি অস্বীকার করেছেন। শ্রীলেখার অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছেন তিনি। রঞ্জিতের কথায়, তাকে কোনও চরিত্র দেওয়া হয়নি বলে তিনি যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত