নজরবন্দি ব্যুরো: তিনি টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।তিনিই প্রথম টলিউডে নেপোটিজম নিয়ে মুখ খুলেছিলেন।বর্তমানে তাকে বামেদের হয়ে জেলায় জেলায় প্রচার করতে দেখা গিয়েছে। সাম্প্রতিক সময়ে কখনও নৈহাটির সিপিএম প্রার্থী ইন্দ্রাণী কুণ্ডু মুখোপাধ্যায়ের পাশে তাঁকে দেখা যাচ্ছে, কখনও পূর্ব মেদিনীপুরে গিয়ে পাঁশকুড়া পূর্বের শেখ ইব্রাহিম আলির হয়ে রোড শো করছেন।
আরও পড়ুনঃ ‘ঘরে কিন্তু মা বোনেরা আছে’ তৃণমূল প্রার্থী কৌশানীর মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে।
তবে শ্রীলেখা মিত্র কোনও রাজনৈতিক দলের সদস্য নন। কিন্তু বামপন্থায় অগাধ আস্থা। সেই আস্থার জোরেই আজীবন বামেদের হয়ে কাজ করতে চান। অভিনেত্রী শ্রীলেখা মিত্র লাল পতাকা হাতে ক্রমাগত বামেদের হয়ে প্রচার করে চলেছেন। আবার বিরোধী দুই দল তৃণমূল ও বিজেপিকে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বিঁধেছেন নিজের কথার জাদুতে।
সম্প্রতি অভিনেত্রী এবার শেয়ার করেছেন একটি ফেসবুক পোস্ট। যাতে লেখা, “আজকাল বাংলা সংবাদমাধ্যমগুলি দেখা বড় কষ্টকর হয়ে যাচ্ছে।” সেই পোষ্টের প্রশ্নের উত্তরও আবার লেখা হয়েছে, “মোদি কথা বলছেন বাংলা, দিদি কথা বলছেন হিন্দিতে” তার পোস্ট দেখে অনেকই কমেন্ট করেছেন।শ্রীলেখার ঘনিষ্ঠ বন্ধু রোশনি জানিয়েছেন, বিষয়টি বেশ উপভোগ করছেন তিনি। অর্জুন বসু লিখেছেন, “শুভেন্দুবাবু, বাই লিঙ্গুয়াল হয়ে গিয়েছেন।” সোমনাথ গুপ্ত আবার লিখেছেন, “যখন দিদি মোদির সঙ্গে দেখা করেন ভিন্ন এক ‘ভাষা’র উৎপত্তি হয়।”
প্রসঙ্গত উল্লেখ্য,কিছুদিন আগে বিজেপি-তৃণমূল খণ্ডযুদ্ধে নন্দীগ্রাম রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এবার সেই প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তোপ দেগেছিলেন শ্রীলেখা মিত্র । সাফ বলেছিলেন, “নিরীহ মানুষের রক্ত আপনার হাতে লেগে! দেখ কেমন লাগে?” শ্রীলেখা মিত্র আরও বলেছিলেন “যে গুণ্ডামী আপনি আর আপনার বাহিনী এতদিন করেছেন, এবার তার ফল ভোগ করছেন তো? দেখ কেমন লাগে? নিরীহ মানুষের রক্ত আপনার হাতে লেগে মাননীয়া। কোথাও শুনেছেন যে সংযুক্তা মোর্চার কেউ দাঙ্গাবাজি করছে? এবার বিচার মানুষ করবে।”



