নজরবন্দি ব্যুরোঃ বৃত্ত সম্পূর্ণ করে আইপিএল এ সাসপেন্ড হওয়া শ্রীসান্থ কি কামব্যাক করতে চলেছেন টুর্নামেন্টে? জীবনের দীর্ঘ কলঙ্কিত অধ্যায় কাটিয়ে কিছুদিন আগেই ক্রিকেটে ফিরে নিজের শাপমুক্তি ঘটিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘লাকি চার্ম’ সান্তাকুমারন শ্রীসান্থ। ঘরোয়া টি ২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কামব্যাক করেছেন তিনি। নিজের রাজ্য কেরলের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি।
আরও পড়ুনঃ “যাহা বিজেপি তাহাই তৃণমূল, দুয়ে মিলে বিজেমূল।” আরামবাগ থেকে বললেন সেলিম।
এদিকে আসন্ন বিশ্বের বৃহত্তম টি ২০ লীগ আইপিএল। যে আইপিএলেই স্পট ফিক্সিং কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে সাসপেন্ড হন তিনি। সাত বছর নির্বাসনে থাকার পর তিনি ক্রিকেটে ফিরেছেন। জল্পনা এবার কি তিনি তবে ফিরতে চলেছেন আইপিএলে। তিনি আগেই জানিয়েছিলেন, সুযোগ হলে আবার আইপিএল খেলতে চান। ২০১৩-র আইপিএলে ফিক্সিং কাণ্ডের পর জীবনের সব থেকে দুঃসময়ের মধ্য়ে কাটিয়েছেন শ্রীসন্থ।
তবে এখন আর অন্ধকার নেই তাঁর জীবনে। তবে খেলোয়াড়ি জীবন থেকে এতগুলো মূল্যবান বছর বাদ যাওয়াটা তাঁর কাছে বড় ক্ষতি। আর সেটা শ্রীসন্থ স্বীকারও করেছেন। তবে এখন সেসব অতীত। শ্রীসন্থের সামনে আবার আইপিএলের দরজা খুলতে পারে বলে জানা যাচ্ছে। ভারতীয় ক্রিকেট সুত্রের খবর আসন্ন নিলামে চারটি দল ঝাঁপাতে পারে শ্রীসান্থ এর জন্য। ২০১৩-র আইপিএল-এ রাজস্থানের হয়ে। এবারও রাজস্থানের একজন ভাল পেসারের প্রয়োজন। তাই শ্রীসন্থকে তারা ফেরালে অবাক হওয়ার কিছু থাকবে না। লাসিথ মালিঙ্গা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে মুম্বই দলেও একজন পেসারের প্রয়োজন। সেক্ষেত্রে মুম্বইও শ্রীসন্থের মতো অভিজ্ঞ পেসারকে পেতে ঝাঁপাতে পারে বলে খবর।
বৃত্ত সম্পূর্ণ করে আইপিএল এ সাসপেন্ড হওয়া শ্রীসান্থ কি কামব্যাক করতে চলেছেন টুর্নামেন্টে? এরই মধ্যে শ্রীসন্থকে নিয়ে আগ্রহ দেখিয়েছে পাঞ্জাবও। জানা যাচ্ছে এমনটাও। এর আগেও শ্রীসন্থ পাঞ্জাবের জার্সিতে আইপিএল খেলেছেন। ৩৭ বছর বয়সী শ্রীসন্থকে দেখা যেতে পারে চেন্নাইয়ের জার্সিতেও। এমনও সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। স্বপ্নের কামব্যাকের অপেক্ষায় এখন কেরলের ফাস্ট বোলার।








