Kanchan-Sreemoyee: যাবতীয় কটাক্ষ, সমালোচনাকে বুড়ো আঙুল, কাঞ্চনের প্রশংসায় পঞ্চমুখ শ্রীময়ী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছু সময় ধরেই অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ীর সম্পর্ক নিয়ে জোর চর্চা হচ্ছিল। তাদের কে এক ছবিতে কিংবা এক ফ্রেমে দেখলে বেশ বিতর্ক সৃষ্টি হয়। তবে ফের এতবছর পর আবারও তাদেরকে একই সাথে একই ধারাবাহিকে দেখা যাচ্ছে। এবার সেই সুখবর সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রশংসায় পঞ্চমুখ শ্রীময়ী।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়

জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এ দেখা যাচ্ছে দুই অভিনেতা এবং অভিনেত্রীকে। শ্রীময়ী আটপৌরে বাঙালি বৌয়ের সাজে ধরা দিয়েছে অন্যদিকে কাঞ্চন সেজেছে সাধুবাবা। তার গলায় রুদ্রাক্ষের মালা, সাদা পাঞ্জাবি এবং একমুখ দাড়ি। দুজনের একসঙ্গে সেই চরিত্রের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলেন অভিনেত্রী।

সম্প্রতি ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে অভিনেত্রী লেখেন “২০১৩ সালে প্রথম তোমার সঙ্গে অভিনয়। আবারও ১০বছর পর ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর মাধ্যমে একসঙ্গে অভিনয় করার সুযোগ পেলাম। তোমার মতো অভিনেতার কাছ থেকে অনেক কিছু শিখেছি,অনেক কিছু অর্জন করেছি। জীবনে অনেক শেখা বাকি আছে। হাজার বিতর্কের পরেও বলব, তুমি শুধু এক জন ভাল অভিনেতাই নয়, এক জন ভাল মনের মানুষ। সুধাময়ী ও হরিদাস।”

যাবতীয় কটাক্ষ, সমালোচনাকে বুড়ো আঙুল, কাঞ্চনকে প্রশংসায় ভরালেন অভিনেত্রী

download 8

তবে কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্ককে কেউই ভাল চোখে দেখেন না। তাদের সম্পর্ক নিয়ে তাদের শুনতে হয় তাদের নানা কটাক্ষ এবং সমালোচনা। এমনকি কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিচ্ছেদের কারন হিসেবে শ্রীময়ীকেই অনেকে দায়ী করেন। যদিও এই অভিযোগ বারবার অস্বীকার করেছেন তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন