মমতার পাড়ায় প্রচার করতে পারবেন না শ্রীজীব, মেইল করে জানালো পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ শে সেপ্টেম্বর উপনির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে রাজ্যের তিন কেন্দ্রে। যারমধ্যে রয়েছে ভবানীপুর, জঙ্গিপুর, ও সামশেরগঞ্জ। তবে সকলেরই নজর থাকবে এই ভবানীপুর কেন্দ্রের দিকে, কারণ সেই আসন থেকে লড়াই করতে চলেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়

আরও পড়ুনঃদেশে আজও আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নিচে, কিছুটা উন্নতি কেরলে

অপরদিকে এবারের বিধানসভা নির্বাচনে এণ্টালী বিধানসভা থেকে বিজেপির টিকিটে লড়াই করা প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কেই ফের ভবানীপুরে প্রার্থী হিসেবে নির্বাচন করেছে বঙ্গ বিজেপি। আবার এই কেন্দ্রে কংগ্রেস নিজেদের প্রার্থী না দিলেও বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের উপরেই আস্থা রেখে এগোতে মরিয়া তারা।

তবে আসন্ন উপনির্বাচন কে কেন্দ্র করে ঘাসফুল থেকে পদ্মফুল উভয়ই তরফ থেকে প্রচার অভিযান চালানো হলেও বাম প্রার্থীর প্রচারে আবার জারি করা হল নিষেধাজ্ঞা। ভোটের ময়দানে নিজের দলের প্রচারে কোনো রকম ফাঁক ফোকর না রাখলেও আবার ইমেল মারফৎ বেশ কিছু অংশে প্রচারের নিষেধাজ্ঞা নেমে আসল তাঁর উপর।

জানা গিয়েছে, মমতা বন্ধোপাধ্যায়ের বাড়ি লাগোয়া এলাকা তথা হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং হাজরা রোড ক্রসিং লাগোয়া বলরাম বসু ঘাট রোড এলাকায় বাড়ি বাড়ি প্রচারের অনুমতি দেওয়া যাবে না শ্রীজীব কে।

মমতার পাড়ায় প্রচার করতে পারবেন না শ্রীজীব,  জানালো পুলিশ

মমতার পাড়ায় প্রচার করতে পারবেন না শ্রীজীব, মেইল করে জানালো পুলিশ
বাম প্রার্থী শ্রীজীব

অনেকে মনে করছেন মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে ১৪৪  ধারা জারি থাকার কারনেই এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই নিয়ে এখনও অব্দি কোনো রকমের প্রতিক্রিয়া দেননি এই বাম প্রার্থী। তবে অন্যান্য প্রার্থীদের তুলনায় নামের ওজন খুব একটা না থাকলেও স্বচ্ছ ভাবমূর্তির দিকে নজর রেখেই বামেদের মনোনীত হয়েছেন শ্রীজীব। তবে এবারের এই উপনির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারেন তিনি এখন সেদিকেই নজর সকলের।

মমতার পাড়ায় প্রচার করতে পারবেন না শ্রীজীব, মেইল করে জানালো পুলিশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত