জল্পনার অবসান, পদ্ম ছেড়ে ঘাস ফুলে শ্রাবন্তী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের মার্চ মাসে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন টলিউড জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপরেই বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম থেকে তাঁকে ভোটে লড়াই টিকিট প্রদান করে দল। তবে সেই নির্বাচনে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ব্যাপক মার্জিনে পরাজিত হন তিনি। তারপর যত সময় এগিয়েছে ততই দলের সঙ্গে দুরত্ব বেড়েছে এই অভিনেত্রীর। অবশেষে আজ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে ঘাসফুলের উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ পাঁচ বছরের বাণিজ্য সম্মেলনের বাস্তবায়ন কতটা, জানতে চাইলেন রাজ্যপাল

বলাবাহুল্য, এবারের বিধানসভা ভোটে ব্যাপক মার্জিনে পরাজিত হওয়ার পর রাজ্যের শাসক সহ নিজস্ব দলীয় কর্মীদের থেকেও একাধিকবার একাধিক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে এই অভিনেত্রী কে। ভোটের ফল প্রকাশের দিনকয়েক পরেই দলের বিজেপির অন্যতম নেতা তথাগত রায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দলের এই অভিনেত্রী কে ঘিরে ও একাধিক মন্তব্য করেন। যা ভালো চোখে দেখেননি অনেকেই।

মূলত দোলের দিনে নৌকা বিহারের একটি অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছিল ঘাসফুলের অন্যতম দাপুটে নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। তৃণমূল মুখপাত্র দেবাংশু সহ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী ও পায়েল সরকার। এই নিয়ে ফেসবুকের পাশাপাশি টুইটার থেকে ও সমালোচনার ঝড় তোলেন তথাগত বাবু। তিনি লেখেন, ” নগরের নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেরিয়েছেন আর নৌকা বিহারে গিয়ে সেলফি তুলেছেন। তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ?” যা মেনে নেওয়া সম্ভব ছিলনা এই অভিনেত্রীর।

জল্পনার অবসান,  ঘাস ফুলে শ্রাবন্তী

জল্পনার অবসান, পদ্ম ছেড়ে ঘাস ফুলে শ্রাবন্তী
জল্পনার অবসান, পদ্ম ছেড়ে ঘাস ফুলে শ্রাবন্তী

এরপরেই শোনা যায় গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করতে চলেছেন এই অভিনেত্রী। এমনকি তার জন্মদিনে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিশেষ চিঠি আশার পর থেকেই অনেকে বলতে শুরু করেছিলেন এবার তৃণমূলে আসতে চলেছেন এই অভিনেত্রী। সেইমত ই আজ সকালে টুইট করে বিজেপি ছাড়ার কথা জানানোর কিছু সময় পার হতেই ঘাস্ফুল শিবিরে যোগদান পাকা করে ফেলেন  শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

জল্পনার অবসান, পদ্ম ছেড়ে ঘাস ফুলে শ্রাবন্তী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত