11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 5:55 পূর্বাহ্ন
17 C
Kolkata

Srabanti-Abhirup Breakup: টিকল না চতুর্থ প্রেম! তিনটে বিয়ের পর শ্রাবন্তী অভিরূপের ব্যর্থ সম্পর্ক নিয়ে গুঞ্জন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিপাড়ার অন্যতম বিতর্কিত অভিনেত্রী শ্রাবন্তী। তাঁর অভিনয়ের সমালোচনা থেকে অনেক বেশি আলোচিত হয় তাঁর ব্যক্তিগর জীবন। আসলে তারকাদের আলোকবর্ষ দূরে অবস্থান নিয়ে দর্শক মহলে থাকে ব্যাপক উত্তেজনা। ফলে তাঁদের জীবনের খুঁটিনাটি নিয়ে থাকে আগ্রহ। নায়িকার জীবন চর্চা থাকে লাইম লাইটে। পরপর তিন বার বিয়ে নিয়ে আলোচনায় থাকার পর চতুর্থবারের প্রেম ভাঙার কথা ঘুরছে টলিউডের আনাচে কানাচে।

আরও পড়ুনঃ ‘হাঁটুতেই বুদ্ধি রুক্মিণীর’, প্রেমিকার অসুস্থতা নিয়েও খিল্লি করলেন দেব

বছর তিনেক আগে ভালোবেসে তিন নম্বরবার বিয়ে করেছিলেন শ্রাবন্তী। পাত্র রোশন সিং। বছর ঘুরতে না ঘুরতেই আলাদা হন দু’জনে। এরপর মাস কয়েক যেতে না যেতেই ব্য়বসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের খবর প্রকাশ্যে আসে। মাস কয়েক আগেও শ্রাবন্তী-অভিরূপকে হামেশাই একসঙ্গে দেখা যেত টলিউডের নানান পার্টিতে। দুর্গাপুজোর সময়ও শ্রাবন্তীর হাত ধরে টলিউড তারকাদের ঘরোয়া পার্টিতে হাজির ছিলেন অভিরূপ। এবার জল্পনা সেই সম্পর্ক টিকল না। সম্প্রতি আর তাঁদের একত্রে দেখা যাচ্ছে না। দুজনের মুখ দেখা দেখি বন্ধ এমনটাই রটে গিয়েছে চারিদিকে।

টিকল না চতুর্থ প্রেম! তিনটে বিয়ের পর শ্রাবন্তী অভিরূপের ব্যর্থ সম্পর্ক নিয়ে গুঞ্জন
টিকল না চতুর্থ প্রেম! তিনটে বিয়ের পর শ্রাবন্তী অভিরূপের ব্যর্থ সম্পর্ক নিয়ে গুঞ্জন

ভালোবাসার কথা কোনওদিনই স্বীকার করেননি কিন্তু একসঙ্গে ডেটিং হোক বা দেশে-বিদেশে ছুটি কাটানো সব সোশ্যাল মিডিয়াতে নজরে এসছে। কিন্তু হঠাতই ছন্দপতন ! শোনা যাচ্ছে, ব্রেক আপ হয়ে গিয়েছে শ্রাবন্তী-অভিরূপের। অবশ্য শ্রাবন্তী সরাসরি এব্যাপারে মুখ খোলেননি। শুধু একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,‘আমরা একই আবাসনে থাকি। এখনও ভালো বন্ধু। কোনও বিচ্ছেদ হয়নি। অভিরূপের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমি।‘ মুখে যাই বলুন, তিক্ততা নয়, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি এমনটাই খবর।

টিকল না চতুর্থ প্রেম! তিনটে বিয়ের পর শ্রাবন্তী অভিরূপের ব্যর্থ সম্পর্ক নিয়ে গুঞ্জন

টিকল না চতুর্থ প্রেম! তিনটে বিয়ের পর শ্রাবন্তী অভিরূপের ব্যর্থ সম্পর্ক নিয়ে গুঞ্জন
টিকল না চতুর্থ প্রেম! তিনটে বিয়ের পর শ্রাবন্তী অভিরূপের ব্যর্থ সম্পর্ক নিয়ে গুঞ্জন

মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাঁদের একমাত্র সন্তান অভিমন্যু (ঝিনুক)। এরপর কৃষাণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। তবে অল্পদিনের মধ্যেই সম্পর্কে ধরে ভাঙন। এরপর রোশন সিং-এর সঙ্গে ২০১৯ সালের জুন মাসে গাঁটছড়া বাঁধেন নায়িকা। কিন্তু শ্রাবন্তীর তৃতীয় বিয়েও টেকেনি। ২০২০ সালের অক্টোবর থেকে আলাদা থাকছেন দুজনে, চলছে ডিভোর্সের মামলা। তবে টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর কী জীবনে নতুন বিপর্যয়!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading