Srabanti Chatterjee: প্রেমের জোয়ারে আবার মন ভাসালেন শ্রাবন্তী, নতুন প্রেমিক কে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শ্রাবন্তিকে নিয়ে ফের গুঞ্জন টলি পাড়ায়। তিনি নাকি আবার প্রেমে পড়েছেন। শোনা যাচ্ছে তিনি এবার প্রেমে পড়েছেন অভিরূপ নাগ চৌধুরীর সাথে। পেশায় তিনি হলেন ব্যবসায়ী। তিন বারের বিয়ে কোনোটাই টেকাতে পারেননি তিনি। এমনকি শেষ বিয়ের বিচ্ছেদের সময় খোরপোশ চাওয়ার গুঞ্জন নিয়েও ট্রোলড হন অভিনেত্রী।

আরও পড়ুন: এবার কোন টলি অভিনেত্রীর প্রেমে পড়লেন নিখিল? জানেন তিনি কে?

শ্রাবন্তী জানিয়েছেন অভিরূপ তাঁর পরিচিত ও বিশেষ বন্ধু। তবে এবার যেন সেই বন্ধুত্বের সংজ্ঞাতেই লাগল প্রেমের শিলমোহর। সম্প্রতি ইনস্টাগ্রামে অভিরূপ লিখেছেন, “আমার পছন্দের মেয়েকে পাগল হতে হবে। এমন একজনকে হতে হবে যার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলা যায়, আমার জন্য এতটা পাগল আর কেউ হতে পারবে না। যত বেশি পাগলামি আমার জন্য ততই ভাল। আমি এক পাগলিকে ভালবেসেছি।” আর সেই পোস্টে কমেন্টে শ্রাবন্তী লেখেন, ইমোজির চোখে ঢাকা হাত দিয়ে– যেন মুখ তার লজ্জায় রাঙা।

 প্রেমের জোয়ারে আবার মন ভাসালেন শ্রাবন্তী, নতুন প্রেমিক কে?
প্রেমের জোয়ারে আবার মন ভাসালেন শ্রাবন্তী, নতুন প্রেমিক কে?

আসলে রোশন সিংয়ের সঙ্গে তৃতীয় বিয়ে ভেঙে যাওয়ার পর থেকেই খ্যাতনামা এই ব্যবসায়ীর সঙ্গেই নাকি ঘনিষ্ঠতা বাড়ে নায়িকার। শ্রাবন্তীর বাড়ির পুজো থেকে হলিডে ট্রিপ কিংবা ইন্ডাস্ট্রির অন্দরের ফিল্মি পার্টি সব জায়াগায় আজকাল শ্রাবন্তীকে দেখা যাচ্ছে অভিরূপের সঙ্গে।

প্রেমের জোয়ারে আবার মন ভাসালেন শ্রাবন্তী, নতুন প্রেমিক কে?

Untitled 3 10

যদিও অভিরূপের সঙ্গে সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি শ্রাবন্তী। বরাবরই তিনি দাবি করে এসেছেন, তাঁরা দুজনে শুধুই ভাল বন্ধু। সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী মুখ খোলেন চর্চিত চতুর্থ প্রেমিকককে নিয়ে। আর এই প্রথম বার তিনি স্বীকার করেন, অভিরূপ তাঁর ‘স্পেশ‍্যাল ফ্রেন্ড’। সবসময়ই তাঁকে নিজের পাশে পান বলেও জানিয়েছেন শ্রাবন্তী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন