নজরবন্দি ব্যুরোঃ প্রথম দুই ঢেউয়ের চরম প্রভাবেই তৃতীয় ঢেউ থেকে বাঁচবে মুম্বই, আশা বিশেসজ্ঞদের। ধীরে ধীরে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কাটিয়ে ক্রমশ সুস্থ হয়ে উঠছে দেশ। প্রথম ও দ্বিতীয় দুই বারেই সবথেকে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বাণিজ্যনগরী মুম্বই। মারন ভাইরাসের সবথেকে বেশী প্রভাব পড়েছিল মুম্বইতে। এদিকে দ্বিতীয় ঢেউ থেকে দেশ সুস্থ হয়ে উঠলেও খুব দ্রুতই দেশে হানা দেবে তৃতীয় ঢেউ তেমনি বারবার আশঙ্কা প্রকাশ করছেন দেশের চিকিৎসা মহল। এমন অবস্থায় বাণিজ্যনগরী আতঙ্কে ভুগছে তৃতীয় ঢেউয়ে আরও কি মারাত্মক প্রভাবিত হবে আরব সাগর পারের শহরে। তবে বিশেসজ্ঞরা জানাচ্ছেন উল্টো কথা।
আরও পড়ুনঃ শহর কলকাতায় আবারও গ্রেপ্তার ভ্যাকসিন জালিয়াত!
যা আশা জাগাচ্ছে মুম্বইবাসিদের মনে। তাঁরা জানাচ্ছেন তৃতীয় ঢেউ মুম্বইতে এলেও তা খুব একটা বিশেষ প্রভাব ফেলতে পারবে না। তবে প্রশ্ন উঠছে আগের দুটি ঢেউয়ে সবথেকে প্রভাবিত হওয়া মুম্বইয়ে কেন প্রভাব ফেলতে পারবেনা তৃতীয় ঢেউ। বিশেসজ্ঞরা জানাচ্ছেন প্রথম দুই ঢেউয়ের মারাত্মক প্রভাবই এর কারণ। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত মুম্বইয়ের ৮০ শতাংশ বাসিন্দাই করোনার ছোঁয়াচে এসেছেন। আর ঠিক এই কারণেই তৈরি হয়েছে গোষ্ঠী প্রতিরোধ। তাই দেশের অন্যত্র তৃতীয় ওয়েভের কারণে করোনার বাড়বাড়ন্ত দেখা গেলেও এই যাত্রায় রক্ষা পাবে মুম্বই। এমনটাই মনে করছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ বা টিআইএফআর-এর সমীক্ষা।
অন্যদিকে বাকি ২০ শতাংশ জনতা যারা এখনও করোনা সংস্পর্শে আসনেননি তাদের টিকাকরণও প্রায় শেষের পথে বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় ফের করোনা হানা দিলেও মুম্বইয়ের অবস্থা খুব একটা মারাত্মক হবে বলেই আশাবাদী বিশেষজ্ঞরা। তবে পুনঃ সংক্রমণের সম্ভাবনাকে একদমই উড়িয়ে দিচ্ছেন না তারা। আর এই ক্ষেত্রে ডেল্টা প্লাসের চোখ রাঙানিকেই মূলত ভয় পাচ্ছেন সকলে।
প্রথম দুই ঢেউয়ের চরম প্রভাবেই তৃতীয় ঢেউ থেকে বাঁচবে মুম্বই, আশা বিশেসজ্ঞদের। সেই ক্ষেত্রে ৮০ শতাংশ মানুষ যারা করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদের মধ্যে ১০ শতাংশ পুনরায় করোনার কবলে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। তাই আগামী দিনে তৃতীয় ঢেউ নিয়ে মুম্বইকরদের খুব একটা চিন্তা না থাকলেও সবসময় সতর্ক থাকার ও মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তাঁরা।



