নজরবন্দি ব্যুরো: শহর কলকাতায় আবারও গ্রেপ্তার ভ্যাকসিন জালিয়াত! রাতে বেনিয়াপুকুর থেকে এক যুবককে আটক করে ট্রাফিক পুলিশ। রাস্তায় নাকাতল্লাশি চালাচ্ছিল পুলিশ, সেই সময় সেন্ট্রাল ভিজিলেন্স-এর বোর্ড লাগানো একটি নীল বাতির গাড়ি ওই পথ দিয়ে যাচ্ছিল।
আরও পড়ুনঃ রাজ্য জুড়ে ভ্যাকসিন এর হাহাকার,আগামী দুদিন শুধুমাত্র দ্বিতীয় ডোজ
গাড়ির ভিতরে থাকা যুবককে জিজ্ঞাসাবাদ করতে সেই যুবক নিজেকে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনারের আধিকারিক বলে পরিচয় দেয়। পরক্ষনে আবার জানান তিনি নারকোটিক সেলের আধিকারিক। পুলিশের অভিযোগ তিনি কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। তার পরেই বেনীয়াপুকুর থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ যুবককে গ্রেপ্তার করে গাড়ি বাজেয়াপ্ত করে।
শহর কলকাতায় আবারও গ্রেপ্তার ভ্যাকসিন জালিয়াত! পুলিশ সূত্রে জানা গিয়েছে এই যুবকের আসল নাম আসিফুল হক এবং তিনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন এবং তিনি পার্ক স্ট্রিটের বাসিন্দা। এই ভুয়ো পরিচয়ে তিনি আর কি কি কাজ করেছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শহরে একের পর এক ভুয়ো ভ্যাকসিন জালিয়াতির খবর জনজীবনকে ভীত করে তুলছে।



