নজরবন্দি ব্যুরোঃ সৌমিত্র বাবুর শরীরে কনভালসেন্ট প্লাজমা থেরাপির পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। যদিও এখনও তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম রয়েছে বলেই জানা গিয়েছে। চিকিত্সকদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শনিবারই বর্ষীয়ান অভিনেতার সিটি স্ক্যান করা হয়েছিল।
আরও পড়ুনঃ দেশে করোনা ঝড় অব্যাহত, ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭৪ হাজারের বেশি।


সিটি স্ক্যানের পরে তাঁর বুকে কিছু মেলেনি বলেই খবর। কিন্তু এখনও শারীরিকভাবে অস্থির হয়ে রয়েছেন সৌমিত্র বাবূ। মাঝেমধ্যেই অসম্ভব উত্তেজিত হয়ে পড়ছেন তিনি। আর এই ঘতনাকেই বলে ‘করোনা এনসেফ্যালাইটিস।’ হাসপাতাল সুত্রে খবর মস্তিষ্কের এমআরআই করা প্রয়োজন অভিনেতার। যত দ্রুত তা করা সম্ভব তত ভাল। কিন্তু এই মুহূর্তে সেটা করা যাচ্ছে না। ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষা করা হয়েছে সৌমিত্রবাবুর।
সেইসব পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপের বিষয়ে চিন্তা-ভাবনা করছেন চিকিত্সকরা। উল্লেখ্য, শুক্রবার হঠাত্ শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সম্প্রতি,কোভিড আক্রান্ত হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা।
সৌমিত্র বাবুর শরীরে কনভালসেন্ট প্লাজমা থেরাপির পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। এরপরই তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয়। যেহেতু এই তারকা অভিনেতার বয়স ৮৫ পেরিয়েছে, তাই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই চিকিত্সকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন তিনি। প্রতিটি মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার উপরে নজর রাখা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল সেখানে আরও চিকিৎসকের সংখ্যা বাড়ান হয়েছে বলে জানা গিয়েছে।









