দেশে করোনা ঝড় অব্যাহত, ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭৪ হাজারের বেশি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা ঝড় অব্যাহত, শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরও ৭৪ হাজার ৩৮৩ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৯১৮ জনের। এদিন স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, করোনায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ৭০,৫৩,৮০৭ জন। এক্ষেত্রে ৮,৬৭,৪৯৬ জন আক্রান্ত হয়েছেন সক্রিয়ভাবে।

আরও পড়ুনঃ ডিসেম্বরেই আসছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন।

৬০,৭৭, ৯৭৭ জন সুস্থ হয়েছেন মোট। এদিকে, ক্রমেই মৃতের সংখ্যা বাড়ছে । দেশে মোট মৃতের সংখ্যা ১,০৮৩৩৪ জন। তবে দেশে সুস্থতার হার ৮৬.১৭ শতাংশ।  মৃত্যুহার ১.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টা ১০,৭৮,৫৪৪ জনের কোভিড টেস্ট হয়েছে ভারতে। বিশ্বের কোভিড পরিসংখ্যানে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও ব্রাজিল। ভারতের কোভিড পরিসংখ্যানের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। মুম্বই এবং পুণে এই দুই জায়গা হল মহারাষ্ট্রের অন্যতম করোনা হটস্পট। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ।

দেশে করোনা ঝড় অব্যাহত, তৃতীয় স্থানে কর্নাটক। চতুর্থ স্থানে তামিলনাড়ু। পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ এবং ষষ্ঠ স্থানে রাজধানী শহর দিল্লি। মূলত এই ৬ রাজ্যের দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত