নজরবন্দি ব্যুরো: শুরুতেই ঘটল ছন্দপতন! বিজেপির মিছিলে শোভন থাকলেও দেখা মিলল না বৈশাখীর বন্দ্যোপাধ্যায়ের। সোমবার আলিপুর থেকে তারাতলা-টালিগঞ্জ-হাজরা-চৌরঙ্গী হয়ে সেন্ট্রাল এভিনিউ বিজেপি রাজ্য দফতর পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করেছে গেরুয়া শিবির। আর যার মূল আকর্ষণই হলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফলে খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলের নজর আছে এই মিছিলের দিকে।
আরও পড়ুন: ফের শুটআউট, সরগরম রাজ্য-রাজনীতি


তবে এই মিছিলের জন্য পুলিশের তরফ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি। যার ফলে বিশিষ্ট মহলের আশঙ্কা গেরুয়া শিবিরের এই মিছিলে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিজেপি নেতৃত্বের সাফ কথা, এই মিছিল হবেই। কিন্তু তাল কাটলো আরেক জায়গায়। মিছিলের অন্যতম আকর্ষণ বৈশাখী বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মিছিলে থাকছে না বলে জানা গিয়েছে। বৈশাখীদেবী তাঁর এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই দলের নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন বলেও খবর।
প্রসঙ্গত, এই মিছিলের আগে রবিবার রাতে গোলপার্কের বাড়িতে শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বসেছিল বিজেপি কলকাতা জোনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। দলিয় সূত্রে খবর, সোমবার দলের রাজ্য দফতরে পৌঁছনোর পরে শোভনবাবু কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। সেইসব বিষয় নিয়েই নিজের জোনের কোর গ্ৰুপের সঙ্গে আলোচনার জন্য এই বৈঠক। সেখানেই শোনা যায় মিছিলে থাকতে পারবেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ২০১৯-এর ১৪ অগাস্ট দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন শোভন-বৈশাখী। এরপর থেকে দীর্ঘ সময় দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁদের। সম্প্রতি বিধানসভা নির্বাচনের আগে সকলকে চমকে দিয়ে শোভনকে কলকাতার দলীয় পর্যবেক্ষক, আর বৈশাখীকে সহ-পর্যবেক্ষক করে গেরুয়া শিবির। বিজেপি রাজ্য দফতরে তাঁদের জন্য পৃথক অফিসের ব্যবস্থাও করা হয়।


শুরুতেই ছন্দপতন, এদিকে ভোটের মুখে বিজেপিতে বড় পদ পাওয়ার পর আজ, সোমবার শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নতুন করে স্বাগত জানাতে একটি মিছিলের আয়োজন করেছে গেরুয়াশিবির । আলিপুর থেকে মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতর পর্যন্ত এই মিছিল হওয়ার কথা থাকলেও চিঠি দিয়ে ইতিমধ্যেই মিছিলের অনুমতি না দেওয়ার কথা জানিয়েছে লালবাজার।







