নজরবন্দি ব্যুরোঃ হঠাৎ নবান্নে শোভন-বৈশাখী, তৃণমূলে ফিরছেন চর্চিত যুগল! বুধবার দুই জনের নবান্ন সফর ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়? সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তৃণমূলে ফেরার বিষয়ে আলোচনা হবে।
আরও পড়ুনঃ সুনীলদের ভাগ্য ফেরাতে এবার ভারতীয় ফুটবল দলে যুক্ত করা হল ১৬ লাখের জ্যোতিষ!

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাই স্নেহের কাননকে মন্ত্রীসভায় একাধিক দফতর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের সঙ্গে বলা ভাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোমালিন্যের কারণে তৃণমূল ছাড়েন শোভন চট্টোপাধ্যায়। ছাড়েন মন্ত্রীসভা সহ কলকাতা কর্পোরেশনের মেয়র পদও।

এরপর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লিতে দিয়ে দীন দয়াল উপাধ্যায় মার্গে উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দেন। বারবার ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গত বিধানসভা নির্বাচনে শোভন চট্টোপাধ্যায়কে তাঁর কেন্দ্রে প্রার্থী করেনি বিজেপি। পরিবর্তে শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্রে জয়লাভ করেন রত্না চট্টোপাধ্যায়। পরে বিজেপি ত্যাগ করে বসেন শোভন।
হঠাৎ নবান্নে শোভন-বৈশাখী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা

এরপর দীর্ঘ সময় ধরে রাজনীতি থেকে দূরে ছিলেন দুই যুগল। তবে বারবার চর্চা হয়েছে এই যুগলকে নিয়ে। কখনও দুর্গাপুজোর সাজে আবার কখনও কাশ্মীরে দেখা গেছে এই নয়া চর্চিত যুগলকে। এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে যান। তখন জল্পনা কম হয়নি। তারপর থেকে নবান্নে এই প্রথমবার দেখা গেল যুগলকে।



