নজরবন্দি ব্যুরোঃ বাংলা ছবি ও টেলিভিশনের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দোপাধ্যায়। তবে শুধুমাত্র বড় পর্দাই নয় টেলিভিশনের বাংলা ধারাবাহিকেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তবে এবার অভিনেতা থেকে চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন “চিরদিনই তুমি যে আমার” ছবির এই অভিনেতা।
আরও পড়ুনঃ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন? অনলাইনে রায় দেবে কলকাতা হাইকোর্ট
বলাবাহুল্য, অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে নিয়মিত লেখালিখি করতেন রাহুল। সেখানথেকেই এবার সিনেমা তৈরির ভাবনা পেয়েছেন রাহুল। জানা গিয়েছে ছবির নাম “কলকাতা ৯৬”। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই পরিচালক বলেন, দক্ষিন কলকাতার একটি মধ্যবৃত্ত পরিবারের তিনদিনের ঘটনা ফুটে উঠবে এই সিনেমায়। কিভাবে তিনটে দিন কাটবে পরিবারের সকলের সেটিকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।
রূপোলী পর্দায় লর্ডসে সৌরভের সেঞ্চুরি,অভিনেতা থেকে চিত্রপরিচালনায় রাহুল

তবে এখানেই শেষ নয়, রাহুলের এই ছবিতে ব্যাট হাতে লর্ডস দাপাতে দেখা যাবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেণ্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য,গত ১৯৯৬ সালের ২২ জুন ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করেছিলেন সকলের প্রিয় দাদা। সেই সোনালি স্মৃতি ফের সকলের সামনে তুলে ধরার জন্য রাখা হচ্ছে রূপোলী পর্দায় লর্ডসে সৌরভের সেঞ্চুরি। ঠিক এমনটাই পরিকল্পনা করেছেন পরিচালক রাহুল বন্দোপাধ্যায়। এছাড়াও এই ছবিতে এক খুদের চরিত্রের প্রয়োজন ছিল। সেখানে নিজের ছেলে সহজকে ব্যবহার করার কথাও শোনা গিয়েছে তার কাছ থেকে।



