বিরাটের অধিনায়কত্বে ছাড়া নিয়ে এবার মুখ খুললেন সৌরভ, কি বললেন তিনি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টি-২০ বিশ্বকাপের আগে বিরাট-ঘোষণা করলেন ক্যাপ্টেন কোহলি। আসন্ন টি-২০ বিশ্বকাপের আসরেই শেষ বারের মতো টি-২০-র ক্যাপ্টেনি সামলাবেন বিরাট কোহলি । আজ, বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রথমে জানান স্বয়ং কোহলি।

আদালতের রায়ে সাময়িক স্বস্তি পর্ষদ সভাপতির, এখনই জরিমানা দিতে হবে না মানিককে

তারপর বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকেও সরকারি বিবৃতি পেশ করা হয়। টি-টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বক্তব্য লিখেছেন বিরাট কোহলি। কোহলির সেই পোস্টেই শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেছেন প্রসাদ এবং মুনাফ।

বিরাটের অধিনায়কত্বে ছাড়া নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

ভেঙ্কটেশ প্রসাদ লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনেক শুভেচ্ছা। আমি নিশ্চিত, তুমি দেশকে গৌরব এনে দেবে। মুনাফ আবার লিখেছেন, ‘বিরাট কোহলি (Virat Kohli) তোমার এই সিদ্ধান্তে আমরা পাশে রয়েছি। আমি নিশ্চিত, তোমার অধিনায়কত্বে আমরা এই বিশ্বকাপ জিতব। তোমাকে অনেক শুভেচ্ছা।’

অপর দিকে বিরাটের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন স্বয়ং বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাত্কারে বিরাটের সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি আসন্ন বিশ্বকাপের জন্য বিসিসিআই সভাপতি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিরাটের অধিনায়কত্বে ছাড়া নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

তিনি বলেছেন, “বিরাট যেভাবে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছে, তা বিচার করলে এ কথা পরিস্কার যে, ও ভারতীয় ক্রিকেটের জন্য সত্যিকার অর্থেই এক মূল্যবান সম্পদ। সমস্ত ফর্ম্যাটেই ও সবথেকে সফল একজন অধিনায়ক। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিরাটের অধিনায়কত্বে ছাড়া নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

টি –টোয়েন্টি (T-20) অধিনায়ক হিসেবে বিরাটের অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা ওকে আসন্ন বিশ্বকাপ এবং তার পরের জন্যও শুভকামনা জানাই এবং আশা করি ও ভারতের জন্য প্রচুর রান করতে থাকবে।”

বিরাটের অধিনায়কত্বে ছাড়া নিয়ে এবার মুখ খুললেন সৌরভ
বিরাটের অধিনায়কত্বে ছাড়া নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর