জল্পনা জিইয়ে রাজভবনে মহারাজ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জল্পনা জিইয়ে রাজভবনে মহারাজ। বিকেল ৪টে ৪০ নাগাদ রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি। কিন্তু কী নিয়ে কথা হবে তা নিয়ে তিনি মুখ খোলেননি। রাজভবন সূত্রে খবর, নেহাত সৌজন্য সাক্ষাৎকার। হতে পারে সরকার তাঁকে যে জমি দিয়েছিল, তা নিয়ে কথা হবে। আধঘণ্টা ধরে রাজ্যপালের সঙ্গে তাঁর আলোচনা হওয়ার কথা।

বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে, রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাতে তা আরও জোর পেয়েছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সৌরভকে মুখ্যমন্ত্রী করা হবে কি না, তা নিয়ে গত কয়েক মাস ধরেই সরগরম রাজ্য রাজনীতি। তার পরিবার বাম ঘেঁষা হলেও, গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সঙ্গেও গঙ্গোপাধ্যায়ের সুসম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ২১ এর নির্বাচনের আগে বিজেপি-তে তাঁর যোগদানের জল্পনা একেবারেই খারিজ করে দেননি তাঁর পরিবার।

আরও পড়ুনঃ গেরুয়া শিবিরে বিরাট ভাঙন, বিজেপি-র গ্র্যাসরুটে হানা তৃণমূলের!

জল্পনা জিইয়ে রাজভবনে এবার মহারাজ। তাহলে কি শচীন,গম্ভীরের পথে হেঁটে  রাজনীতিতেই শেষমেশ পা রাখতে চলেছেন সৌরভ? সেই নিয়েই কি রাজভবন যাত্রা তাঁর? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে রাজনীতের অলিন্দে। তবে ক্রিকেট অ্যাকাডেমির জমি নিয়েও ধনখড়ের সঙ্গে তিনি কথা বলতে গিয়ে পারেন বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের। এর আগে, ক্রিকেট অ্যাকাডেমি গড়ার জন্য রাজ্য সরকার তাঁকে একটি জমি দিয়েছিলেন। কিন্তু কিছু দিন আগে নবান্নে গিয়ে সেই জমি ফিরিয়ে দিতে চান বলে জানিয়েছিলেন সৌরভ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত