Sourav Ganguly: ক্রিকেটের পর ফুটবল, মোহনবাগান ক্লাবের ডিরেক্টর পদে এবার মহারাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ক্রিকেটের পর এবার ফুটবলে মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। আজ বিকেল পাঁচটায় মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। তবে হঠাৎ কেন সবুজ-মেরুন শিবিরে সৌরভ? এদি নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে ময়দানে।

আরও পড়ুন: ২০২৪ এর লোকসভা ভোটের আগেই খুলে যাবে রাম মন্দির, জানাল কর্তৃপক্ষ

সৌরভ এই মুহূর্তে ক্রিকেটের কোনও পদে নেই। তিনি সিএবি-তে সভাপতি পদে মনোনয়ন জমা দেননি। আবার বোর্ডেরও কোনও কমিটিতে নেই। সেই কারণে ফুটবল প্রশাসনে পা রাখতে কোনও সমস্যা ছিল না। এমনিতেই আইএসএলের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও সৌরভ। বরাবরই সবুজ মেরুন কর্তাদের সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের সম্পর্ক ভাল। মোহনবাগান দিবসেও তিনি হাজির ছিলেন বেশ কয়েকবার। তাই সবুজ মেরুন প্রশাসনে তাঁর আসা নিয়ে কোনও চমক নেই, সেটাই মনে করছে ময়দানের একাংশ।

ক্রিকেটের পর ফুটবল, মোহনবাগান ক্লাবের ডিরেক্টর পদে এবার মহারাজ
ক্রিকেটের পর ফুটবল, মোহনবাগান ক্লাবের ডিরেক্টর পদে এবার মহারাজ

২৫ অক্টোবর মোহনবাগান ক্লাবে যান সৌরভ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তিনি ক্লাব সচিব দেবাশিস দত্তর সঙ্গে বৈঠক করবেন। পরে জানানো হয় বৈঠকের পর তিনি সাংবাদিক বৈঠক করবেন। আশা করা হয়েছিল, যে এবার তিনি ফুটবল প্রশাসক হিসেবে যোগ দেবেন। কারণ তিনি ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সেটাই হল। বৈঠক শেষে জানিয়ে দেওয়া হল, শীঘ্রই ATK মোহনবাগানের ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছেন মহারাজ।

ক্রিকেটের পর ফুটবল, মোহনবাগান ক্লাবের ডিরেক্টর পদে এবার মহারাজ

16 4

এদিন সাংবাদিক বৈঠকে সৌরভ বলেন, ‘আমি ৯ বছর মোহনবাগানে খেলেছি। ফলে এটা আমার ঘরের মাঠ। এখানে আমার অনেক স্মৃতি আছে। ক্লাবের পরিবর্তন দেখে ভালো লাগছে। ক্লাবের সদস্যদের অভিনন্দন জানাই। আমি ডিরেক্টর হিসেবে খুব শীঘ্রই যোগ দেব।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত