‘মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করিনি, ইচ্ছেও নেই’— রাজনীতি নিয়ে ফের স্পষ্ট সৌরভ, মমতা প্রসঙ্গেও সংযত জবাব দাদার

মুখ্যমন্ত্রী হওয়ার জল্পি উড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজনীতি নয়, নিজের বর্তমান কাজ নিয়েই এগোতে চান বলে জানালেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
Advertisement

রাজনীতিতে নামা নিয়ে জল্পনা নতুন নয়। কিন্তু আবারও সেই জল্পিতে জল ঢেলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা তিনি কোনও দিন করেননি, ভবিষ্যতেও রাজনীতিতে আসার পরিকল্পনা নেই। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও প্রশাসনিক পরিস্থিতির মধ্যেও তাঁর অবস্থান একই রয়েছে।

এক প্রথম শ্রেণীর বাংলা সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে সৌরভকে প্রশ্ন করা হয়, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কখনও মনে হয়েছে কি তিনি সুযোগ হারিয়েছেন? উত্তরে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, “ওই বাসে ওঠার চেষ্টাই করিনি। আগেও বলেছি, এখনও বলছি— রাজনীতি করতে চাই না। যখন ইচ্ছে রাজনীতি করা যায়, কিন্তু আমি চাই না। কোনও দিন মুখ্যমন্ত্রী হতে চাইনি।”

নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন কি না জানতে চাইলে সৌরভ জানান, অবশ্যই শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর কথায়, বহু বছরের পরিচয় রয়েছে এবং নতুন দায়িত্ব নেওয়ার পর সামনে অনেক কাজ রয়েছে।

Advertisement

অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও কথা হয়েছে কি না— সেই প্রশ্নে সৌরভ সরাসরি মন্তব্য এড়িয়ে যান। তিনি বলেন, রাজনীতি করেন না এবং কার সঙ্গে তাঁর কী কথা হবে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।

সাক্ষাৎকারে উঠে আসে মেসিকে ঘিরে সাম্প্রতিক অনুষ্ঠান বিতর্কও। সৌরভ দাবি করেন, অনুষ্ঠান ইডেনে হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তাঁর বক্তব্য, এত বড় বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অভিজ্ঞতায় তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনা ও নিরাপত্তা থাকলে বিশৃঙ্খলা এড়ানো সম্ভব ছিল।

সৌরভ আরও বলেন, সংগঠন চালানো শুধু অনুষ্ঠান করা নয়, দর্শক প্রবেশ, নিরাপত্তা, পরিবহণ— সব কিছুর সমন্বয়। তাঁর দাবি, তিনি মাঠে উপস্থিত থাকলেও অনুষ্ঠানস্থলে পৌঁছনোর সুযোগ হয়নি।

Advertisement

ভবিষ্যতে রাজনীতিতে আসার দরজা খোলা কি না জানতে চাওয়া হলে সৌরভের উত্তর ছিল সংক্ষিপ্ত— “ওটা আমার কাপ অব টি নয়। রাজনীতি খুব কঠিন।” আপাতত টেলিভিশনের কাজ, ক্রিকেট প্রশাসন এবং নতুন সুযোগের দিকেই নজর রাখতে চান তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Advertisement

আরও পড়ুন