নজরবন্দি ব্যুরোঃ উদ্বেগজনক করোনা পরিস্থিতি! সুপ্রিমকোর্ট সম্প্রতি দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। শীর্ষ আদালতের তরফে, রাজধানী দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যের অবস্থা ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে বলে জানানো হয়েছে । আগামি দিনে দেশের করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ বিচারালয়।
আরও পড়ুনঃ আইপিএলে বড় পরিবর্তন,থাকছে না চার বিদেশীর নিয়ম
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী আরও একবার আগামি দিনের করোনা পরিস্থিতির মোকাবিলার কথা ভেবে মুখ খুললেন।একইসঙ্গে সচেতনতা বৃদ্ধির জন্য ভাল মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভস ব্যবহারের পরামর্শ দিলেন তিনি।মঙ্গলবার লিভিংগার্ড নামক একটি সংস্থার ওয়েবিনারে যোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও সৌরভ।
এই সংস্থা বাজারে নিয়ে আসছে মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভস। যা ৯৯.৯% শতাংশ করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারে। অন্যান্য মাস্কের থেকে এই মাস্কের বিশেষ ক্ষমতা সম্পন্ন। কারণ এই মাস্ক করোনা ভাইরাসকে মারতে সক্ষম ও ৬ মাস ব্যবহার যোগ্য। ওয়েবিনারে সংস্থার পক্ষ থেকেও বলা হয়েছে বাজারে অনেক মাস্ক পাওয়া যাচ্ছে। যা কম খরচ সাপেক্ষ। কিন্তু তা স্বাস্থের পক্ষে ঝুঁকিকর। এই মাস্ক অনেক বেশি স্বাস্থ্যকর।
সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে আশঙ্কা প্রকাশ করেছেন যতদিন না ভ্যাকসিন বেরোচ্ছে। মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলেও জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। অনেকেই মাস্ক নিয়ে উদাসীন।
উদ্বেগজনক করোনা পরিস্থিতি! কিন্তু বর্তমান সময়কে তার ক্রিকেটের ভাষায় ব্যাখ্যা দিয়ে সৌরভ বলেছেন,’কঠিন উইকেটে টস হেরে ব্যাট করতে নামা আর ওপেনার আউট হয়ে যাওয়ার সময়। এখনও উইকেটও বাঁচাতে হবে, রানও করতে হবে’। ফলে সঠিক জিনিস ব্যবহার করার পক্ষে সওয়াল করেছেন সৌরভ। নিজেও সৌরভ এই মাস্ক ব্যাবহার করছেন।







