নজরবন্দি ব্যুরোঃ আইপিএলে বড় পরিবর্তন,থাকছে না চার বিদেশীর নিয়ম ।আরবদেশে এবারের আইপিএল সদ্য শেষ হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে এবারের আইপিএল পিছিয়ে গেছে নভেম্বর মাস অবধি ছলে গিয়েছে। তাই এবারের আইপিএল শেষ হওয়ার পরেই পরের আইপিএলের দামামা বেজে গেছে।
আরও পড়ুনঃআপনি কি উচ্চমাধ্যমিক পাশ? বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক সহ প্রচুর নিয়োগ।
যা হওয়ার কথা আগামী মার্চ এপ্রিলে। পূর্ণ নিলামও হওয়ার কথা আগামী আইপিএলে।সেই সঙ্গে আসতে চলেছে নিয়মের বড়সড় পরিবর্তন। চার বিদেশীর পরিবর্তে আসতে চলেছে পাঁচ বিদেশীর নতুন নিয়ম।এব্যাপারে ই আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে অনুরােধ করা হয়েছে বিদেশির সংখ্যা যেন বাড়ানাে হয়।
‘বিগত কয়েক সংস্করণ ধরেই আইপিএল জিসির কাছে অনুরােধ করা হচ্ছে যেন বিদেশি বাড়ানাে হয়। এই বিষয়ে এখনাে কোনাে সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফের একবার অনুরােধ করলে ভেবে দেখা হবে।’ সেই কর্তা জানিয়েছেন।বর্তমান নিয়ম অনুযায়ী, প্রথম একাদশে চার জন করে বিদেশিকে খেলাতে পারে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি। তবে টুর্নামেন্টের মান বাড়ানাের জন্য অনেক চারের পরিবর্তে পাঁচ বিদেশি খেলানাে হতে পারে আসন্ন মরশুম থেকেই।
আইপিএলে বড় পরিবর্তন,থাকছে না চার বিদেশীর নিয়ম ।বাের্ডের অন্দরেই বলা হচ্ছে, বিদেশি বাড়লে টুর্নামেন্ট আরাে আকর্ষণীয় ও উত্তেজক হয়ে উঠবে।বাের্ডের কর্তা বলেছেন, ‘টুর্নামেন্ট যদি সম্প্রসারিত হয়,তাহলে কিছু নিয়ম অদল বদল কিংবা সংযােজন ঘটতেই পারে। তবে সেই বিষয় আলােচনা করতে হবে।’









