নজরবন্দি ব্যুরোঃ জল্পনা উস্কে ফের রাজভবনে দাদা! আর সৌরভের সঙ্গে রাজ্যপালের এই সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে জল্পনা। কারণ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিজেপিতে যোগ দিতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট। আর দিন তিনেকের মধ্যেই বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করবে গেরুয়া শিবির। আর ঠিক সেই সময়ই রাজভবনে গেলেন বিসিসিআই প্রেসিডেন্ট। সেখানে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের মধ্য়ে কী কথা হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।তাই এই সময়ে সৌরভের সাক্ষাত্ রাজনীতিতে জল্পনা বাড়িয়েছে।
আরও পড়ুনঃ অমিতের আহ্বানে চার্টার্ড প্লেনে দিল্লী গেলেন, নন্দীগ্রামের BJP প্রার্থী শুভেন্দু।


উল্লেখ্য গত কাল রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় ব্রিগেড সমাবেশে মিঠুন, প্রসেনজিৎ এবং সৌরভ গঙ্গোপাধ্যায় যোগ দেবেন বিজেপিতে। আর শুধু তাই নয় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হতে পারে সৌরভ কে। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি ‘দাদা’ অশোক ভট্টাচার্যের পরামর্শ গ্রহণ করছেন না শেষপর্যন্ত। কি বলেছিলেন অশোক ভট্টাচার্য? গত ৩০শে ডিসেম্বর বুধবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অশোক।
দু’জনের দেখা হয় মহারাজের বেহালার বাড়িতে। বাম সরকারের আমল থেকেই অশোকের সঙ্গে সৌরভের সুসম্পর্ক। সেই সম্পর্ক আজও অটুট। সৌরভের সাথে দেখা হওয়ার পর শিলিগুড়ির পুরো প্রশাসক অশোক ভট্টাচার্য জানান, “সৌরভ কে বলেছি রাজনীতিতে যুক্ত না হতে।”
এদিকে গত কয়েক মাস ধরেই সৌরভের গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা চলছে। মাঝে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মহারাজ। হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে দেখা করতে। অন্যদিকে ফোনে সৌরভের খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরাও।


জল্পনা উস্কে ফের রাজভবনে দাদা! এই সব কিছুই কিন্তু জল্পনা আরও বাড়িয়েছে। অপরদিকে অশোক ভট্টাচার্য ঘনিষ্ঠ মহল সুত্র বলেছেন, সৌরভ জানিয়েছে রাজনীতিতে আসার কোনও ইচ্ছে তার নেই। যদিও বুধবার রাজ্যপালের সঙ্গে সৌরভের সাক্ষাত্ অন্য ইঙ্গিত দিচ্ছে বলে মত অভিজ্ঞদের।







