৪০ বছর বয়স পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব পালন করেন সৌরভ। এমনিতেই ক্রিকেট খেলে কোটি-কোটি টাকা রোজগার করেছেন সৌরভ। বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবেও কম রোজগার ছিল না তাঁর। ১১টি নামী ব্র্যান্ডের সঙ্গে জড়িয়ে রয়েছেন সৌরভ। সেখান থেকেও প্রত্যেক মাসে কোটি টাকার আয় হয় তাঁর।
আরও পড়ুন: আইএসএল ডার্বি কলকাতাতেই! তবে ম্যাচ শুরুর সময় বদলাবে

কিন্তু অবসর নেবার পর অনেক কাজের মাঝে ‘দাদাগিরি’ নামে একটি টিভি শো তে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে। আর এই শো এখনও বাংলা টেলিভিশনে সব থেকে জনপ্রিয় শো। বিগত দশ বছর ধরে এই অনুষ্ঠানের সঞ্চালক তিনি। মাঝে এক বছর মিঠুন করেছিলেন।

প্রথম দিকের শোগুলির পর্বে সেই ভাবে ক্যামেরার সামনে সাবলীল ছিলেন না দাদা। কিন্তু এখন তিনি সঞ্চালনাটা খুব সুন্দর করেন। মানুষের সাথে মিশে যান অবলিলায়। সব মিলিয়ে এই শো এক্কেবারে সুপার হিট। কিন্তু প্রশ্ন হল এই শো করে দাদা কত টাকা পারিশ্রমিক পান?
সঞ্চালনা করে কত কোটি আয় সৌরভের? জানলে আপনার চোখ কপালে উঠবে

আপনি জানলে আপনার চোখ কপালে উঠবে। সপ্তাহান্তে ‘দাদাগিরি’তে সঞ্চালনা করে ১ কোটি টাকা রোজগার করেন ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহে যদি এক কোটি টাকা হয়, তাহলে, প্রতিমাসে ৪ থেকে ৫ কোটি টাকা সৌরভ রোজগার করেন স্রেফ ‘দাদাগিরি’ সঞ্চালনা করেই।



