আইএসএল ডার্বি কলকাতাতেই! তবে ম্যাচ শুরুর সময় বদলাবে

ISL Derby: কিন্তু ডার্বির মত ম্যাচ কাজের দিনে হোক এটা চাইনি কর্তৃপক্ষ। অবশেষে এই ম্যাচ জামশেদপুরে হবে বলে আলোচনা শুরু করেছিল ইস্টবেঙ্গল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দশই মার্চ কলকাতায় দুটো বড় ইভেন্ট এক মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ অপরদিকে তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে জন গর্জন সভা। তাই ডার্বি নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। বিধাননগর পুলিশ সাফ জানিয়ে দিয়েছিল তৃণমূলের জনসভা থাকায় ডার্বি ম্যাচের নিরাপত্তা দিতে পারবেন না তারা।

আরও পড়ুন: অবসর ভেঙে ফের রাজনীতিতে মিমি! ভোটে লড়বেন কোথা থেকে?

eb2

তারা দিনক্ষণ বদলের আবেদন করেছিলেন। কিন্তু ডার্বির মত ম্যাচ কাজের দিনে হোক এটা চাইনি কর্তৃপক্ষ। অবশেষে এই ম্যাচ জামশেদপুরে হবে বলে আলোচনা শুরু করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সূত্রের খবর এবার সেরপুরে না হয়ে কলকাতাতেই হতে পারে ডার্বি। তবে সেক্ষেত্রে সময়ের পরিবর্তন হবে।

eb3

এমনিতেই এই ম্যাচের সময় ছিল সন্ধ্যে সাড়ে সাতটায়। কিন্তু ব্রিগেডের ভিড় সামলে ডার্বির নিরাপত্তা দিতে পুলিশের সময় লাগবে তাই সাড়ে আটটা বা রাত নটায় শুরু হতে পারে খেলা। আসলে ইস্টবেঙ্গল আর মোহনবাগান একে অপরের প্রতিদ্বন্দ্বী আর তাদের ম্যাচ ঘিরে সমর্থকদের উত্তেজনা থাকে তুঙ্গে।

আইএসএল ডার্বি কলকাতাতেই! তবে ম্যাচ শুরুর সময় বদলাবে

eb1

হলে কর্তৃপক্ষ কোনভাবেই চাইনি এই ম্যাচ রাজ্যের বাইরে অন্য কোথাও হোক। কারণ দুই দলই রয়েছে ভালো জায়গায়। ফলে ম্যাচে হবে হাড্ডাহাড্ডি লড়াই। সেই লড়াই থেকে সমর্থকদের বঞ্চিত করতে চান না কর্তৃপক্ষ। তাই বড় কিছু পরিবর্তন না হলে এবারের ডার্বি হবে কলকাতাতেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর