নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের মাঝামাঝি সময়ে শারিরীক অসুস্থতার দরুন বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। প্রথমে কয়েকদিন উডল্যান্ড হাসপাতালে ভর্তি থাকলেও সমস্যার সুরাহা হয়নি। যারফলে পরবর্তীতে অ্যাপেলোয় ভর্তি করা হয় তাকে। সেখান থেকে ছুটি পেয়ে বেশ কিছুদিন বিশ্রাম নিয়ে আবার ও পুরোনো মেজাজে ফিরেছিলেন তিনি। তবে এবার করোনার কবলে বিসিসিআই প্রেসিডেন্ট।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ‘হাই ভাইরাল লোড’ নিয়ে ভর্তি হাসপাতালে।
উল্লেখ্য গত সোমবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন দাদা। সেই কারনেই বাতিল করে দেন সেদিনের সমস্ত শ্যুটিং পর্ব। এর পরবর্তী সময়ে অর্থাৎ সেদিন রাত্রিবেলাতেই দক্ষিন কলকাতার উডল্যান্দস হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। কিন্তু কি করে এই করোনার নতুন প্রজাতির কবলে আসলেন তিনি সেই নিয়েই দেখা দিয়েছে ধোঁয়াশা।
তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে করোনার হাল্কা উপসর্গ রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে এখনও পর্যন্ত ১৯ পয়েন্ট ৫ ঘরেই দাঁড়িয়ে রয়েছে তাঁর ভাইরাল লোড। তবে ওমিক্রন আক্রান্তদের মত আরও কি কি সমস্যা দেখা দিতে পারে সেই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে তাঁর নমুনা।
আপাতত আইসোলেশন ওয়ার্ডে সৌরভ, দেওয়া হচ্ছে ককটেল অ্যান্টিবডি

সেইসঙ্গে আরও জানা গিয়েছে, দাদার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এই মুহূর্তে তাঁকে কোভিড আইসোলেশন ওয়ার্ডে রাখা হলেও আজই হয়ত হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন সৌরভ।তবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে ককটেল অ্যান্টিবডি দেওয়ার দিকেই বাড়তি নজর দিচ্ছেন চিকিৎসকরা।



