গেরুয়া শিবিরে কি যাচ্ছেন মহারাজ! জবাব দিলেন নিজেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গেরুয়া শিবিরে কি যাচ্ছেন মহারাজ! জবাব দিলেন নিজেই। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। দলবদলের সাথেই তারকা মুখদের দলে যোগদানের পালা চলছে। তৃণমূল বিজেপি দুই জুজুধান প্রতিযোগিতা করে রোজই প্রায় দলে নিচ্ছেন কোনও না কোন তারকাকে। এমন অবস্থায় বাংলার দাদা তথা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে।

আরও পড়ুনঃ ‘তাণ্ডব’ বিতর্কে ফের দর্শকদের কাছে বিবৃতি দিয়ে ক্ষমা চাইল অ্যামাজন প্রাইম!

এব্যাপারে তাঁকে জিজ্ঞেস করা হলে প্রতিবারই জল্পনা উড়িয়ে দিয়েছেন। এদিকে কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে দুবার হাসপাতালে ভর্তি হন মহারাজ। তিনটি স্টেন্ট বসানো হয় তাঁর বুকে। সেই ধাক্কা কাটিয়ে অনেকটাই সুস্থ তিনি। ধীরে ধীরে নিজের স্বাভাবিক কাজের জীবনে ফিরছেন। এদিকে রাজ্যে আসন্ন ভোট। এমন অবস্থায় ফের দাদাকে নিয়ে জল্পনা ছড়াতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। কেউ কেউ এমন কথাও বলতে শুরু করেছে যে রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সৌরভ। কাল এমন প্রচার হতে থাকে যে আগামী ৭ ই মার্চ রবিবার বিজেপির ব্রিগেডের সভা থেকেই পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন বাংলার মহারাজ।

‘দাদা’র এহেন রাজনৈতিক পদক্ষেপ ভােট পূর্ববর্তী বাংলায় শুরু করে তুমুল আলােড়ন। শুধু তাই নয়, জল্পনা আরাে খানিক উস্কে দেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্রিগেড হাজিরা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। এদিন শমীক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় তাে বিশ্রামে রয়েছেন। শরীর ভালাে মনে করলে এই রােদে নেট প্র্যাকটিস বা ওয়ার্ম আপে আসতেই পারেন। আবহাওয়া ভালাে হলে মাঠে নামবেন, মানুষ সেটাই চাইছে।”

গেরুয়া শিবিরে কি যাচ্ছেন মহারাজ! জবাব দিলেন নিজেই। কিন্তু গেরুয়া শিবিরের এহেন দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছেন ‘মহারাজ’। সংবাদমাধ্যমকে তিনি জানান, “ভুল খবর রটেছে।” অর্থাৎ এখনই বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নেই তার, যাচ্ছেন না রবিবারের ব্রিগেডেও। আপাতত জল্পনা কভার ড্রাইভে মাঠের বাইরে ফেললেও অদূর ভবিষ্যতে বিজেপিতেই যোগ দিচ্ছেন দাদা বলে মনে করছেন অনেকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত