Soumitrisha Kundu: ‘দুশ্চিন্তায় থাকলে শুধু তোমারই ছবি দেখি’ কার প্রেমে পরেছেন সৌমিতৃষা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে টলিপাড়ার নতুন নায়িকা সৌমিতৃষা। দেবের সাথে প্রধান ছবিতে চুটিয়ে অভিনয় করছেন। দেবের বিপরীতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। তার কেরিয়ার জীবন শুরু হয় বাংলা ধারাবাহিকের মাধ্যমে। বেশ কিছু ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। কিন্তু মিঠাই ধারাবাহিক তাকে আকাশছোঁওয়া সাফল্য দিয়েছে। যার কারনে বড়পর্দায় সুযোগ পেয়েছেন অভিনেত্রী। তবে এখন তিনি চর্চায় তার ব্যাক্তিগত জীবন নিয়ে।

আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা, ট্রাক এসে ধাক্কা মারে অভিনেত্রীর গাড়িকে

সৌমিতৃষা কুন্ডু নাকি প্রেমে পরেছেন? এর আগে অভিনেত্রীর প্রেমের ঘটনা বেশ কয়েকবার সামনে আসলেও তিনি প্রেম করছেন কিনা তা বাস্তবে জানা যায়নি। তবে এবার অভিনেত্রী নিজ মুখে জানালেন তিনি প্রেম করছেন কিংবা প্রেমে পরেছেন। তার সামাজিক মাধ্যম কিন্তু এমনটাই আভাস দিচ্ছে।

'দুশ্চিন্তায় থাকলে শুধু তোমারই ছবি দেখি’ প্রেমে খাবি খাচ্ছেন অভিনেত্রী 
‘দুশ্চিন্তায় থাকলে শুধু তোমারই ছবি দেখি’ প্রেমে খাবি খাচ্ছেন অভিনেত্রী 

 

অভিনেত্রীর সামাজিক মাধ্যমের বেশ কয়েকটি পোস্ট দেখে জলঘোলা হচ্ছে। কারন সামাজিক মাধ্যমে একের পর এক প্রেম সম্পর্কিত ছবি শেয়ার করছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী তার সামাজিক মাধ্যমে পোস্ট করেন “এই ইউটিউব, নেটফ্লিক্স ও ইনস্টাগ্রামের যুগে আমি শুধু তোমার ছবিই দেখতে চাই। যখনই মন খারাপ লাগে, গ্রাস করে দুশ্চিন্তা, তোমার ছবিগুলিই আমার উপজীব্য হয়ে ওঠে।”

‘দুশ্চিন্তায় থাকলে শুধু তোমারই ছবি দেখি’ প্রেমে খাবি খাচ্ছেন অভিনেত্রী 

81184986

আরও একটি পোস্টে তিনি আভাস দেন তিনি তার পছন্দের পুরুষের সাথেই একমাত্র এই জিনিসগুলি করেন। কিন্তু কার সাথে প্রেম করছেন বা কার প্রেমে পড়লেন এই বিষয়ে কিন্তু কোন কিছু বলেননি অভিনেত্রী। এমনকি বেশ কিছু সাক্ষাৎকারে তাকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন