লোকসভায় তিনটি আসন পাবে বিজেপি, ভবিষৎবাণী সৌমিত্রর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাকি এখনও সাড়ে তিন বছর তার আগেই বিজেপি ভবিষ্যৎ ঠিক করে দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ! আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে মাত্র ৩ টি আসন পাবে। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পুর্ব মেদিনীপুরে খাতা খুলতে পারবে না বিজেপি। নিজের কেন্দ্রে ৫০ হাজার ভোটে পরাজিত হবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শনিবার বিকেলে ভাইরাল হওয়া এক অডিও ক্লিপ ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির কোমর ভেঙে গেছে সেটা বুঝতে পেরেই এইমন্তব্য পাল্টা শ্যামল সাঁতরা। 

আরও পড়ুনঃ Mamta Banerjee : মিশন শিল্পায়ন, ডিসেম্বরেই মুম্বই সফরে মমতা

এমনকি ওই অডিও ক্লিপের ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, বাংলায় হিন্দুদের ভোট ভাগাভাগি করছে বিজেপি। তা মানুষ ভালোভাবে নেয়নি। রাজ্যের তিন মন্ত্রীর মধ্যে একমাত্র শান্তনু ঠাকুর ছাড়া আর কেউ জিততে পারবেন না। নিশীথ প্রামাণিক হারবেন ৫০ হাজারের ভোটে। নিজের সন রক্ষার জন্য এখন থেকে আর লোকসভার বাইরে যাবেন না। লোকসভায় তিনটি আসন পাবে বিজেপি, অডিও ক্লিপে ভাইরাল হওয়া ব্যক্তির মন্তব্য ঘিরে শুরু জল্পনা। 

অডিও ক্লিপে একজন বিজেপির কর্মীর সঙ্গে বিজেপির সাংসদের কথোপকথন চলছে বলে মনে করা হচ্ছে। সেখানে ওই ব্যক্তি স্পষ্ট বলছেন পূর্ব মেদিনীপুর জেলায় একটিও আসন পাবে না বিজেপি। তার কারণ হিসাবে বলছেন, বিধানসভায় জয়ের পর কোনও কাজ করেননি শুভেন্দু অধিকারী। শুধুমাত্র বিজেপি বিধায়কদের নিয়ে সংবাদমাধ্যমের কাছে উপস্থিত হচ্ছেন। এমনকি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে সৌমিত্র(অডিও ক্লিপ অনুযায়ী) মন্তব্য, দিলীপ ঘোষ তো নিজের ওয়ার্ডেই হেরে বসে আছেন। তিনি বাংলায় কী করে জিতবেন।

লোকসভায় তিনটি আসন পাবে বিজেপি, সৌমিত্রকে কটাক্ষ শ্যামলের 

লোকসভায় তিনটি আসন পাবে বিজেপি, সৌমিত্রকে কটাক্ষ শ্যামলের 
লোকসভায় তিনটি আসন পাবে বিজেপি, সৌমিত্রকে কটাক্ষ শ্যামলের

এবিষয়ে তৃণমূল নেতা শ্যামল সাঁতরা জানিয়েছেন, ২০২১ এ বিজেপির কোমড় ভেঙে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার চিকিৎসার জন্য কোনও এইমসে ভর্তি করা যাবে না। আসলে বিজেপি যে ধরাশায়ী হয়ে গেছে সেটা ভালো করেই বুঝতে পেরেছেন। যদিও ৩ টি আসন বেশী বলেছেন। ওটা আসলে ০ আসন হওয়ার কথা। কিন্তু এখনও ওই দলে রয়েছে তাই এই কথা তাঁকে বলতে হচ্ছে। বিজেপির দুর্দিনে এখন ভিতর থেকে কথা বেরিয়ে আসছে। যেটা বলতে গিয়ে গলের ব্যাথা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন