মাল্টি অর্গান ফেলিওর সৌমিত্র-র, অফিশিয়ালি দুঃসংবাদ যে কোন মুহুর্তে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাল্টি অর্গান ফেলিওর সৌমিত্র-র, অফিশিয়ালি দুঃসংবাদ যে কোন মুহুর্তে। শারীরিক অবস্থার চরম অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের! চিকিৎসায় কোন সাড়া দিচ্ছেন না তিনি। বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে সন্ধ্যেবেলা হাসপাতালে চলে আসেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী। হাসপাতালে ভেন্টিলেশনে রাখা সৌমিত্র বাবুর অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুনঃ একসাথে কাজ করা অসম্ভব, বিশ্বাসযোগ্য নয় বেচারাম! বিস্ফোরক রবীন্দ্রনাথ।

শনিবার সকাল থেকেই বর্ষীয়ান অভিনেতার শরীর চিকিৎসায় আর সাড়া দিচ্ছেনা। দ্রুত কমছে রক্তচাপ।  ‘ডিফরেন্ট লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেছে, আর কিছু করার নেই। খ্যাতনামা অভিনেতা কে বাঁচাতে পারে শুধু মিরাকল! বেলভিউ হাসপাতালের চিকিৎসক দল অভিনেতার পরিবারকে ইতিমধ্যেই খারাপ খবর জানিয়ে দিয়েছেন।

করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে বর্ষীয়ান অভিনেতা এক মাসের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। তাঁর মস্তিস্কের স্নায়বিক সমস্যা হাতের বাইরে চলে যায়। তিনি এখন ভেন্টিলেশনে রয়েছেন। অক্সিজেনের অভাব মেটাতে বাড়ানো হয়েছে অক্সিজেনের মাত্র। এখন শুধুমাত্র কৃত্তিম উপায়ে জীবিত রাখা হয়েছে সৌমিত্র বাবুকে। তাঁকে ১০০ শতাংশ ফেডারেশন সাপোর্টে রাখা হয়েছে।

এ দিন কিডনির সমস্যা আরও প্রকট হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। কিডনি কাজ করছে না, এদিকে ডায়ালিসিসেও ফল মিলছে না। নিউরোলজি, নেফ্রোলজি থেকে কার্ডিয়াক, অ্যান্টি-ভাইরাল সমস্ত বিভাগের বিশেষজ্ঞরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর। আর কোনও চিকিৎসাতেই সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায় একথা জানিয়ে তিনি বলেন, এই অবস্থা থেকে একমাত্র অলৌকিক কিছু ঘটলেই তাঁকে ফিরিয়ে আনা সম্ভব।  

গত বুধবার সৌমিত্রর শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার বেলা ১২টা নাগাদ প্রথম বারের জন্য তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এই থেরাপি প্রয়োগের পর বাহ্যিক ভাবে তাঁর রক্তক্ষরণ হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত