শুভেন্দু যতক্ষণ দলে থাকবে চেষ্টা চালিয়ে যাবো! বক্তা ব্যথিত সৌগত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুভেন্দু যতক্ষণ দলে থাকবে চেষ্টা চালিয়ে যাবো! শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছাড়ায় ব্যথিত সৌগত। একসময় শুভেন্দুকে বোঝানোর দায়িত্বভার পড়েছিল তাঁর উপর। যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের সাধারণ সদস্যের পদ ছাড়ছেন শুভেন্দুকে ততক্ষণ দলে রাখার চেষ্টা চালিয়ে যাবেন, সৌগত রায়। এদিন এমনটাই জানালেন তিনি।

আরও পড়ুনঃ মারের বদলা মার দিন, বদল হবে বদলাও হবে! শুভেন্দুর পদত্যাগে উচ্ছ্বসিত দিলীপ।

শুভেন্দু যতক্ষণ দলে থাকবে চেষ্টা চালিয়ে যাবো! এদিন সৌগতবাবু বলেন, “উনি তো এখনো দলের বিধায়ক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেননি। যতক্ষণ উনি পার্টিতে আছেন, পার্টির বিধায়ক আছে ততক্ষণ আশা আছে”। তাছাড়াও শুভেন্দুর মন্ত্রীত্ব পদ ছাড়ার পরও শুভেন্দুকে নিয়ে আশাবাদী সৌগত। তিনি বলেন, “যতক্ষণ উনি পার্টিতে আছেন দলের নির্দেশ অনুসারে আমি চেষ্টা চালিয়ে যাব। এখনো ও কথা বলতে রাজি আছে। ওর সঙ্গে কথা বলে পজিটিভ মনে হয়েছে। ও আগেও বলেছে আমি পার্টি ছাড়বো না”।

এছাড়াও এদিন শুভেন্দুর পদত্যাগের বিষয়ে তাঁর এি সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত’ সিদ্ধান্ত বলে দাবি করেছে সৌগত বাবু। তিনি বলেন, “মন্ত্রিত্বে পদত্যাগ ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। ও পদত্যাগের সিদ্ধান্ত নিতেই পারে। এটা চূড়ান্ত কিছু নয়। পার্টি ছেড়ে দিলে তখন আর কথা বলার প্রশ্ন থাকবে না। দলের তরফে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। যতক্ষণ তা না হচ্ছে চেষ্টা চালাতে হবে”।

শুক্রবার দুপুরেই মন্ত্রীত্ব পদ থেকে পদত্যাগ করেন, শুভেন্দু অধিকারী। তারপরই তাঁর পদত্যাগপত্র তিনি পাঠান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে। সূত্রে খবর, শুভেন্দু মন্ত্রীত্ব পদ থেকে পদত্যাগ করলেও এই মুহূর্তে তৃণমূলের সাধারণ সদস্য পদ ও বিধায়ক পদ থেকে পদত্যাগ করছেন না তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত