নজরবন্দি ব্যুরোঃ বিগ বস থেকে বেরিয়েই, অবশেষে কুমার শানুর ছেলে জান কুমার শানু বিগ বস ১৪-র ঘর থেকে বেরিয়ে গেলেন। বসের ঘর থেকে বেরনোর পর এবার বাবা কুমার শানুকে নিয়ে মুখ খুললেন ছেলে জান কুমার শানু।
আরও পড়ুনঃ লাগাতার ব্যক্তিগত আক্রমণ! অবশেষে ফেসবুক ছাড়লেন সৌমিত্র কন্যা পৌলোমী
একটি সংবাদমাধ্যমের সামনেই বাবার বিষয়ে বিভিন্ন মন্তব্য করেন জান কুমার শানু। জান বলেন, ‘তাঁরা তিন ভাই। তিন ভাইকেই তাঁদের মা রিতা ভট্টাচার্য একা হাতে বড় করে তুলেছেন।সেখানে বাবার কোনও ভূমিকা নেই। তাঁদের জীবনে মা-ই সব, কুমার শানুর ভূমিকা শূন্য বলেও মন্তব্য করেন জান।
এছাড়া কুমার শানুর ছেলে জান বলেন, তাঁর বড় হওয়ার পিছনে বাবার কোনও হাত নেই। তাই তাঁর বাবার নাম, যশের উপর ভিত্তি করে তাঁকে যাচাই করা উচিত নয় কিংবা বসের ঘরে তাঁর প্রবেশ নিয়ে কারও কোনও মন্তব্য করা উচিত নয়। প্রসঙ্গত, বিগ বস ১৪ শুরু হওয়ার পর সলমনের শোয়েও স্বজনপোষণ নিয়ে একের পর এক মন্তব্য করা হয়।
বিগ বস থেকে বেরিয়েই, জানের সঙ্গে স্বজনপোষণের তকমা জুড়ে দেন অন্য প্রতিযোগী রাহুল বৈদ্য।যা নিয়ে বেশ শোরগোল শুরু হয়। বসের ঘর থেকে বেরিয়ে এবার তারই পালটা জবাব দিলেন শানু-পুত্র।
জন্মের পর থেকে বাবার কাছ থেকে সব সময় দূরেই থেকেছেন তিনি। বাবা তাঁর বিষয়ে কখনও কোনও খোঁজ খবর করেননি। তাঁর কোনও বিষয় নিয়ে মাথা ঘামাননি বলেও মন্তব্য করেন জান কুমার শানু।শুধু তাই নয়, বলিউডে এমন এনেক সেলেব রয়েছেন যাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। বিচ্ছেদের পর অনেকেই প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে কোনও যোগাযোগ না রাখলেও সন্তানদের কখনও অবহেলা করেননি বা করেন না।



